বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বর্ণের দাম ছুঁল সর্বকালের উচ্চতা, রুপার দামেও নতুন রেকর্ড

ইরানে চলমান উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নিয়ে উদ্বেগ বাড়ায় নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। এর প্রভাব পড়েছে মূল্যবান ধাতুগুলোর বাজারে। বুধবার স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আর ইতিহাসে প্রথমবারের মতো রুপার দাম ৯০ ডলার ছাড়িয়েছে।

 

 

এদিন মার্কিন স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় এক শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬২৭ দশমিক ৭২ ডলারে। আর লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৬৩৯ দশমিক ৪৮ ডলারে পৌঁছায়। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে ডেলিভারির জন্য স্বর্ণের ফিউচার মার্কেট ০.৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬৩৬ ডলারে। নেমো ডট মানির প্রধান বাজার বিশ্লেষক জেমি দত্ত বলেন, ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়া, বাজেট ঘিরে অনিশ্চয়তা এবং ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ। এসব কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে।

মঙ্গলবার বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরা এক বিরল যৌথ বিবৃতিতে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের প্রতি সমর্থন জানান। ট্রাম্প প্রশাসন তাকে ফৌজদারি মামলার হুমকি দেওয়ার পর এই সমর্থন আসে। বিশ্লেষকদের মতে, এ ধরনের পদক্ষেপ ডলারসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সম্পদের ওপর আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জেমি দত্ত আরও বলেন, ইরানে চলমান বিক্ষোভ পরিস্থিতি ভূরাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে, যা সোনার বাজারে শক্তিশালী চাহিদা তৈরি করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, ইরানের বিক্ষোভে এখন পর্যন্ত ২ হাজার ৫৭১ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকিও দেওয়া হয়েছে।

 

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো মঙ্গলবার জানায়, ডিসেম্বরে দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) মাসভিত্তিক ০.২ শতাংশ ও বার্ষিক ২.৬ শতাংশ বেড়েছে। এর ফলে চলতি বছরে সুদের হার কমানোর প্রত্যাশা আরও জোরালো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফের ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের প্রতি ‘গুরুত্বপূর্ণ মাত্রায়’ সুদের হার কমানোর আহ্বান জানান। বাজার বিশ্লেষকদের মতে, ব্যবসায়ীরা চলতি বছরে অন্তত দুই দফা সুদ কমানোর সম্ভাবনা ধরে নিচ্ছেন। সাধারণত সুদের হার কমলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বাড়ে।

 

 

এদিকে, স্পট মার্কেটে রুপার দাম একদিনে ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯০ দশমিক ৪৬ ডলারে দাঁড়ায়। দিনের একপর্যায়ে রুপার দাম রেকর্ড ৯১ দশমিক ৫৩ ডলারে পৌঁছালেও পরে কিছুটা কমে আসে। চলতি বছরের মাত্র ১৪ দিনের মধ্যেই রুপার দাম প্রায় ২৭ শতাংশ বেড়েছে।

 

 

জেমি দত্ত বলেন, দীর্ঘমেয়াদে স্বর্ণের লক্ষ্য ৫ হাজার ডলার এবং রুপার লক্ষ্য ১০০ ডলার— এমন বড় সংখ্যাগুলো এখন বাজারে আলোচনায় রয়েছে। অন্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট প্লাটিনামের দাম ৩.৫ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ২ হাজার ৪০৬ দশমিক ৭৫ ডলারে। এর আগে এটি সপ্তাহের সর্বোচ্চ দামে পৌঁছায়। গত ২৯ ডিসেম্বর প্লাটিনামের দাম রেকর্ড ২ হাজার ৪৭৮ দশমিক ৫০ ডলারে উঠেছিল। প্যালাডিয়ামের দাম সামান্য বেড়ে ০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রতি আউন্স ১ হাজার ৮৪০ দশমিক ১৯ ডলারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১০

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১১

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১২

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৩

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৪

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

১৫

ফুটবলে বড় পরিবর্তন, বিশ্বকাপ থেকেই চালু নতুন নিয়ম

১৬

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ১০ কোটি টাকার সরকারি ভূমি জবর-দখলের অভিযোগ

১৭

ইরানে হামলার প্রেক্ষাপটে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

১৮

এপস্টিনের সঙ্গে সম্পর্ক বিতর্ক, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রধান সরে দাঁড়ালেন

১৯

মার্কিন কংগ্রেসে নতুন বিতর্ক, মুসলিম নারী সদস্যদের দেশ ছাড়ার দাবি ট্রাম্পের

২০