২২ জুন ২০২৪, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের পর্যটন ব্যবসায় ধস

ঈদ কিংবা সরকারি লম্বা ছুটি হলেই সিলেটে নামে পর্যটকদের ঢল। বিশেষ করে দুই ঈদে সবচেয়ে বেশি পর্যটক সমাগম ঘটে সিলেটে। প্রকৃতির সান্নিধ্য ও সৌন্দর্য উপভোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। এ সময় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা খাতগুলো হয়ে ওঠে চাঙা। পর্যটকদের ঘিরে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, রেন্ট এ কার, নৌকা ও স্থানীয় কুটিরশিল্পের ব্যবসাও জমজমাট হয়ে ওঠে। এবার ঈদুল আজহায় ব্যবসা নিয়ে এমনই স্বপ্ন দেখেছিলেন পর্যটন ব্যবসায়ীরা। কিন্তু সর্বনাশা বন্যায় তাদের আশায় গুড়েবালি হয়েছে। বন্যার কারণে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ফলে পর্যটকরাও সিলেটমুখী হননি।

 

সিলেটে হোটেল মোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স গ্রুপের সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এ টি এম শোয়েব জানান, বন্যার কারণে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় পর্যটকরা সিলেটমুখী হননি। তাই হোটেলগুলো পুরোই ফাঁকা ছিল। পর্যটন খাতের সঙ্গে জড়িত সব ব্যবসায় অন্তত ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। যা পুষিয়ে নেওয়ারও কোনো সুযোগ নেই।

 

এবার ঈদুল আজহায় প্রায় এক সপ্তাহ পর্যটক সমাগমের আশা করেছিলেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। সে লক্ষ্যে তারা নিজেদের ব্যবসায়িক পরিকল্পনাও সাজিয়েছিলেন। অনেক হোটেল, মোটেল ও রিসোর্ট সংস্কার করে পর্যটক আকর্ষণের জন্য প্রস্তুত করেছিলেন মালিকরা। কিন্তু ঈদের আগে সিলেট জেলাজুড়ে ভয়াবহ বন্যা দেখা দিলে তাদের মাথায় হাত পড়ে। বন্যার কারণে ঈদের পরদিন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলেটের সবকটি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে। ফলে ঈদের ছুটিতে সিলেটে পর্যটকরা সিলেট বেড়াতে আসেননি। এতে পর্যটন ব্যবসায় ধস নেমেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের জাফলং, লালাখাল, সাদাপাথর, পান্তুমাই, বিছানাকান্দি ও রাতারগুলসহ জেলার কোনো পর্যটন কেন্দ্রে ঈদের ছুটিতে পর্যটকরা যাননি। প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে পর্যটকবাহী নৌকা চলাচলও বন্ধ রয়েছে। পর্যটক না আসায় একদিকে যেমনি হোটেল, মোটেল ও রিসোর্টগুলো খালি পড়ে আছে তেমনি ব্যবসা হয়নি রেন্ট এ কারের। যাত্রী না পেয়ে অনেক প্রাইভেট কার ও মাইক্রোবাস সারাদিন স্ট্যান্ডে বসে থাকতে দেখা গেছে। অথচ ঈদ কিংবা ৪-৫ দিনের ছুটি মিললে সিলেটে পর্যটকদের ঢল নামত। এই সময় হোটেলে সিট পাওয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়াত। অনেকে আগে বুকিং দিয়ে না আসায় হোটেলে রুম না পেয়ে হজরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গণে রাত কাটাতে দেখা গেছে। এ ছাড়া ছুটির দিনে পর্যটক সমাগম বেশি হওয়ায় প্রাইভেট গাড়ির ভাড়াও বেশি হাঁকাতেন চালকরা।

 

তাওসিম রেন্ট এ কারের স্বত্বাধিকারী মুহিত রাজা চৌধুরী জানান, অন্যবার ঈদের ছুটিতে তার রেন্ট এ কারের আওতাধীন ১২টি গাড়ির সবগুলো ব্যস্ত থাকত। কোনো কোনো গাড়ি দিনে দুই ট্রিপও দিত। কিন্তু এবার বন্যার কারণে ঈদের ছুটিতে পর্যটক না আসায় চালকরা অলস সময় কাটিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০