২৬ ফেব্রুয়ারী ২০২৩, ১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিনচিয়াং:চীনের বৃহত্তম প্রদেশ

সিনচিয়াং চীনের উত্তর-পশ্চিম সীমান্তে অবস্থিত। এর আয়তন ১৬ লাখ ৬৪ হাজার ৯০০ বর্গকিলোমিটার, যা গোটা চীনের মোট আয়তনের ছয় ভাগের এক ভাগ। এটি চীনের বৃহত্তম প্রদেশ।

সিনচিয়াং দক্ষিণ ও পূর্ব দিকে তিব্বত, ছিংহাই ও কানসু’র সঙ্গে সংলগ্ন। এর নিকটবর্তী দেশগুলো হচ্ছে রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, মঙ্গোলিয়া, পাকিস্তান ও ভারত। চীনের সীমান্তরেখার বিচারে সিনচিয়াং সবচেয়ে লম্বা প্রদেশও বটে। এর সীমান্তের মোট দৈর্ঘ্য ৫৬৪৯ কিলোমিটার, যা চীনের মোট ভূমি-সীমান্তের চার ভাগের এক ভাগ।

সিনচিয়াং ইউরেশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত, যা সমুদ্র থেকে দূরে। এখানকার ভৌগোলিক পরিবেশ অনন্য; জলবায়ু অনন্য। এখানে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি, যার নাম ‘তকলমাকান মরুভূমি’। এটি বিশ্বের সর্বোচ্চ মরুভূমিও বটে। এখানে আছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ ‘শোগোরি’, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৬১১ মিটার উঁচুতে অবস্থিত। এটি কারাকোরাম পর্বতমালার প্রধান শৃঙ্গ। সিনচিয়াংয়ে বিস্তীর্ণ তৃণভূমি এবং উর্বর মরূদ্যান রয়েছে।

সিনচিয়াংয়ে অনেক নদ-নদী আছে। এর মধ্যে ইরটিস নদীর নাম উল্লেখ করা যায়। এটি একটি আন্তর্জাতিক নদী। এ নদী চীন, রাশিয়া, ও কাজাখস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য ২৬৪০ মাইল। সিনচিয়াংয়ে আছে অনেক হ্রদ।

সিনচিয়াংয়ে ছোট-বড় নদীর সংখ্যা ৫৭০টি, হ্রদের সংখ্যা ২৮০টি। এখানে লবণাক্ত পানির হ্রদ বেশি। সর্বোচ্চ হ্রদ বোস্টেন হ্রদ।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০