৯ জুন ২০২৩, ৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোকনৃত্যে জাতীয় পর্যায়ে দেশ সেরা বড়লেখার জয়শ্রী দেবনাথ জয়া

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর লোকনৃত্যে গ-বিভাগে চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সারা বাংলাদেশের মধ্যে লোকনৃত্যে প্রথমস্থান অর্জন করেছে মৌলভীবাজারের বড়লেখার নৃত্যশিল্পী জয়শ্রী দেবনাথ জয়া।

সে বড়লেখা নজরুল একাডেমির শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডা. দিগেন্দ্র চন্দ্র দেবনাথের কনিষ্ঠ মেয়ে এবং শমশেরনগর বি.এ.এফ শাহীন কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্রী।

জয়শ্রী দেবনাথ জয়া এর আগে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ এর ভরতনাট্যম ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৬ এর লোকনৃত্যে এবং জাতীয় নৃত্য প্রতিযোগিতা-২০২২ এর সৃজনশীল নৃত্যে সেরা নৃত্যশিল্পীর জাতীয় পুরস্কার লাভ করে।

নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন জানান, জয়ার নৃত্যের হাতেখড়ি বড়লেখার নজরুল একাডেমিতে। প্রথমে সে নৃত্য শিক্ষক সাথী রাণী দেবীর কাছে নৃত্যের তালিম নেয়। পরে অন্যান্য শিক্ষকের পাশাপাশি সে নৃত্য শিক্ষক সুব্রত দাসের কাছে প্রশিক্ষণ নিয়ে নৃত্যের কলাকৌশল রপ্ত করে। সে নিজের চেষ্টা-সাধনা, বাবা-মায়ের অনুপ্রেরণা এবং নজরুল একাডেমির শিক্ষক-শিক্ষিকা ও উপদেষ্টাদের সহযোগিতায় জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছে।

লোকনৃত্যে দেশ সেরা নৃত্যশিল্পী জয়শ্রী দেবনাথ জয়া তার এই কৃতিত্বের পেছনে প্রথমে সৃষ্ঠিকর্তা, বাবা-মায়ের পর সবচেয়ে বেশি অবদান রাখায় বড়লেখার নজরুল একাডেমিকে কৃতজ্ঞতা জানিয়েছে।

বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০