২৫ অগাস্ট ২০২৩, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে ব্যাপক বিতর্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান এমন আটজন রিপাবলিকান বুধবার রাতে উইসকনসিনে একটি মঞ্চে বিতর্ক করেন।

তবে এতে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন না। এটা ছিল আগামী বছরের নির্বাচনের আগে তাদের দলের প্রথম বিতর্ক।

দুই ঘণ্টার এই টেলিভিশন বিতর্কে উপস্থাপকদের একজন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে “ঘরে অনুপস্থিত হাতি”—বলে অভিহিত করেন। রিপাবলিকান দলে এখন পর্যন্ত নির্বাচনী দৌড়ে সামনে থাকা ট্রাম্প মনে করেছিলেন, তিনি ভোটে এত এগিয়ে আছেন যে, তাঁর মঞ্চে থাকার প্রয়োজন নেই।

কিছু প্রতিদ্বন্দ্বী, যেমন ট্রাম্পের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি ট্রাম্পকে আবার প্রেসিডেন্ট হওয়ার জন্য অযোগ্য মনে করেন। তারা বলেন, সংবিধানের প্রতি তাঁর অসম্মান ছিল। সেই সঙ্গে তিনি এখনো ৯১টি অপরাধের জন্য বিচারের মুখোমুখি।

সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায় ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এ মামলার কার্ক্রমে সহায়তা করতে ট্রাম্পের বৃহস্পতিবার জর্জিয়ার রাজধানী আটলান্টায় গিয়ে আত্মসমর্পণ করার কথা রয়েছে।

রিপাবলিকান দলের সকল প্রার্থী বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের গর্ভপাতের অধিকারের ওপর বিধিনিষেধের পক্ষে। কিন্তু খুঁটিনাটি কিছু বিষয়ে তারা ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। যেমন; গর্ভাবস্থার কততম সপ্তাহে এটি করা উচিত।

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০