
বেলারুশ সীমান্তে পেসকভ অঞ্চলে দুটি ড্রোন হামলা হয়েছে। এ ঘটনায় একটি তেল পাইপলাইনের প্রশাসনিক ভবন ধ্বংস হয়ে গেছে। শনিবার এ কথা জানিয়েছেন স্থানীয় গভর্নর মিখাইল ভেদেরনিকভ ।
তিনি বলেন, ‘আপাতত জানা যাচ্ছে যে দুটি মনুষ্যবিহীন ড্রোনের হামলায় ভবনটি ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সাম্প্রতিক সময়ে ইউক্রেন থেকে সীমান্ত পেরিয়ে রাশিয়ায় হামলার সংখ্যা বেড়েছে। এর মধ্যে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে সশস্ত্র কয়েকটি গ্রুপের আক্রমণও রয়েছে।
সূত্র : আলজাজিরা
মন্তব্য করুন