১৬ জুন ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে কারণে শান্তর প্রশংসা করলেন মুমিনুল

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শান্তর সঙ্গে এবার দ্বিতীয় ইনিংসে যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক মুমিনুল হকও। টাইগার ব্যাটারদের এমন অতিমানবীয় ব্যাটিংয়ে জয়ের সুবাস নিয়েই তৃতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা।

শুক্রবার (১৬ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে চা বিরতির পর ৪ উইকেটে ৪২৫ রান সংগ্রহের পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল। এরপর ৬৬২ প্রায় অসম্ভব লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটের বিনিময়ে ৪৫ রানে দিন শেষ করেছে আফগানরা। জয়ের জন্য এখনও আফগানিস্তানের দরকার ৬১৭ রান, হাতে আছে ৮ উইকেট আর ২ দিন।

নাজমুল শান্তর অতিমানবীয় ব্যাটিংয়ে ভর করেই প্রথমবারের মতো প্রতিপক্ষকে ছয়শ রানের অধিক টার্গেট দিয়েছে বাংলাদেশ দল। তাই তো দিন শেষে সংবাদ সম্মেলনে এসেও শান্তকে নিয়েই প্রশংসার স্তুতি গেয়েছেন মুমিনুল। একই সাথে শান্তর মতো ব্যাটিংয়ের ইচ্ছার কথাও জানান ২৬ মাস পর সেঞ্চুরির দেখা পাওয়া বাঁহাতি এই ব্যাটার।

মুমিনুল বলেন, ‘শান্তর ইনিংস দেখলে মনে হয় খেলাটা অনেক ইজি, সবদিক দিয়ে খেলে। আমারও মনে হয় এভাবে খেলি। কিন্তু আমি যেরকম ব্যাটার ওইরকম খেলা একটু কঠিন। দেখতে খুব ভালো লাগে, শান্ত-লিটন দুজনের ব্যাটিংই সুন্দর লাগে। শান্ত খারাপ বলটা বাউন্ডারি না মেরে ছাড়ে না। দুই ইনিংসে সে যেভাবে খেলেছে, আউটস্ট্যান্ডিং। এরকম গরম কন্ডিশনে দুই ইনিংসে একশ করাটা অনেক বড় অ্যাচিভমেন্ট।’

ক্যারিয়ারের শুরুতে ব্যাট হাতে রানের দেখা পাচ্ছিলেন না শান্ত। যে কারণে অনেক সমালোচনা ও ট্রলের শিকার হতে হয় তাকে। তবে শান্তকে তার ধারাবাহিকতা ধরে রাখার টোটকাও দিয়েছেন বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়ক, ‘শান্ত ধৈর্য ধরেছে, প্রসেসটা ঠিক রেখেছে নিজের। যেটা করার দরকার ও তা-ই করেছে। এভাবে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে থাকলে সে বড় প্লেয়ার হতে পারবে। ওর এখন রেগুলার পারফর্ম করা দরকার।’

টেস্ট ফরম্যাট নিয়ে নিজের স্বপ্নের প্রসঙ্গ টেনে মুমিনুল বলেন, ‘যখন অধিনায়ক ছিলাম, আমিও স্বপ্ন দেখতাম। আমার স্বপ্ন ছিল টেস্ট ক্রিকেটটাতে উন্নতি করব। আমার কাছে মনে হয় নতুন যারা শিখতেছে, এটা তাদের সবার ভেতর ছড়িয়ে যাচ্ছে। দীপু (শাহাদাত হোসেন দীপু) ঢুকলো, অন্য যারা আছে, নাইন্টিনে খেলছে তাদের সবার ভেতরে ইচ্ছে আছে লাল বলে খেলার। তাদের কেউ শুধুমাত্র সাদা বল খেলতে চায় না। লাল বলে খেলতে হলে প্যাশন ও ড্রিম দেখাতে হবে যে আগামী ৩-৪ বছর পর আপনার টিমকে কোথায় দেখতে চান। নইলে কিন্তু আমাদের টেস্ট দলের বোলিংটা এত ভালো হয় না।’

আরও পড়ুন: শান্তর ১৪৬ রানে স্বস্তিতেই ১ম দিন শেষ করল বাংলাদেশ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, চার দেশের আবেদন গ্রহণ বন্ধ যুক্তরাজ্যের

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

১০

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১১

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১২

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১৩

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৪

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৫

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

১৬

ফুটবলে বড় পরিবর্তন, বিশ্বকাপ থেকেই চালু নতুন নিয়ম

১৭

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ১০ কোটি টাকার সরকারি ভূমি জবর-দখলের অভিযোগ

১৮

ইরানে হামলার প্রেক্ষাপটে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

১৯

এপস্টিনের সঙ্গে সম্পর্ক বিতর্ক, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রধান সরে দাঁড়ালেন

২০