বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ বিমান ভ্রমণের ক্ষেত্রে নতুন নিরাপত্তা নীতি কার্যকর হতে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারি ২০২৬ থেকে রিয়েল আইডি অথবা গ্রহণযোগ্য কোনো পরিচয়পত্র ছাড়া ঘরোয়া ফ্লাইটে ভ্রমণ করতে হলে যাত্রীদের বিমানবন্দরে অতিরিক্ত ৪৫ ডলার ফি দিতে হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

 

 

সরকারি ফ্লায়ারে জানানো হয়েছে, যেসব যাত্রীর কাছে রিয়েল আইডি নেই, তারা চাইলে পাসপোর্ট বা অন্যান্য গ্রহণযোগ্য পরিচয়পত্র ব্যবহার করে ভ্রমণ করতে পারবেন। তবে সে ক্ষেত্রে তাদের পরিচয় নিশ্চিত করতে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কনফার্মআইডি প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে, যার জন্য নির্ধারিত ফি ৪৫ ডলার।

 

 

ফ্লায়ার অনুযায়ী, রিয়েল আইডির বিকল্প হিসেবে পাসপোর্ট কার্ড বা পাসপোর্ট বই ব্যবহার করা যাবে এবং এগুলো থাকলে অতিরিক্ত ফি এড়ানো সম্ভব হবে। তবে পাসপোর্ট কার্ড শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য গ্রহণযোগ্য, আন্তর্জাতিক আকাশ ভ্রমণের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। সে ক্ষেত্রে পাসপোর্ট বই প্রয়োজন হবে।

 

 

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পাসপোর্ট কার্ডের মূল্য ৩০ ডলার এবং এটি রিয়েল আইডির একটি গ্রহণযোগ্য বিকল্প হিসেবে বিবেচিত হবে ঘরোয়া ভ্রমণের জন্য। নতুন এই নিয়মের মাধ্যমে বিমানবন্দরগুলোতে পরিচয় যাচাই প্রক্রিয়া আরও কঠোর ও নিরাপদ করার লক্ষ্য নেওয়া হয়েছে। রিয়েল আইডি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট travel.state.gov/passportcard ঠিকানায়।

 

 

সংবাদটির উৎস: যুক্তরাষ্ট্র সরকার স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত অফিসিয়াল ফ্লায়ার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১০

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১১

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১২

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৩

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৪

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৬

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১৭

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১৮

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

২০