যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইসলামিক সেন্টার এবং চাঁদ দেখার কমিটির ঘোষণা অনুযায়ী, ১০ জিলহজ ১৪৪৬ হিজরি অনুযায়ী ঈদুল আযহার দিন নির্ধারিত হয়েছে ৬ জুন শুক্রবার। এ উপলক্ষে মুসলিম কমিউনিটিতে বইছে আনন্দের আমেজ। নিউ ইয়র্ক, মিশিগান, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যের মসজিদ ও ইসলামিক সংগঠনগুলো ইতিমধ্যে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করেছে। ঈদের জামাত সকাল ৭টা থেকে ১০টার মধ্যে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের মতো এবারও ঈদুল আযহাকে ঘিরে কোরবানি, দোয়া মাহফিল ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন চলছে। মুসলিম কমিউনিটির নেতারা সবাইকে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন ও কোরবানির প্রকৃত শিক্ষা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
এদিকে, পশু কোরবানিকে কেন্দ্র করে মুসলিম পরিবারের মধ্যে কেনাকাটার ব্যস্ততা ও প্রবাসী শিশুদের মাঝে ঈদের সাজ-সজ্জা নিয়ে উৎসবের আমেজ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই ইতোমধ্যে পশু কোরবানির প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং স্থানীয় হালাল স্লটারহাউসগুলোতেও কর্মব্যস্ততা বেড়েছে। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে ঈদুল আযহার দিন ভিন্ন হতে পারে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। তবে যুক্তরাষ্ট্রে শুক্রবার ঈদ পালনের ঘোষণায় প্রবাসী বাংলাদেশিসহ সকল মুসলিমদের মধ্যে ঈদের প্রস্তুতি পুরোদমে চলছে।
মন্তব্য করুন