যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বিয়ের পোশাক ও ব্রাইডাল ফ্যাশনের নতুন প্রতিষ্ঠান ‘সারা ব্রাইডাল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মালিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকারে ‘সারা ব্রাইডাল’-এর স্বত্বাধিকারী জানান, আধুনিক ডিজাইন ও মানসম্মত ব্রাইডাল পোশাকের সমন্বয়ে ক্রেতাদের সেবা দেওয়াই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত কমিউনিটির বিয়ের চাহিদা ও রুচির কথা মাথায় রেখে নতুন নতুন ডিজাইনের পোশাক নিয়ে কাজ করবে ‘সারা ব্রাইডাল’।
সাক্ষাৎকারে আরও জানানো হয়, বিয়ের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পোশাক এক ছাদের নিচে সরবরাহ করার মাধ্যমে গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠতে চায় প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে সেবার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
উদ্বোধনী আয়োজনে অংশ নেওয়া অতিথিরা নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মিশিগানে ব্রাইডাল ফ্যাশন খাতে ‘সারা ব্রাইডাল’ একটি ইতিবাচক সংযোজন হবে বলে তারা আশাবাদী।
মন্তব্য করুন