তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা
৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোবাইল ফোন আটকের জের ধরে প্রধান শিক্ষককে হত্যার চেষ্টা, প্রাক্তন ছাত্র গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ছুরি দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে মো. হায়দার আহমদ (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক মো. উছমান আলী (৫৮) থানায়  মামলা করেছেন। অভিযুক্ত হায়দার জামকান্দি (কুলাউড়া) গ্রামের সামছুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গ্রামতলা ছোটলিখা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নবম শ্রেণির কৃষি শিক্ষার ব্যবহারিক পরীক্ষা শুরু হয়। এসময় রাশেদ আহমদ সজিব নামের এক শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে ঢোকার চেষ্টা করে। তখন প্রধান শিক্ষক উছমান আলী ফোনটি জব্দ করে সহকারী প্রধান শিক্ষক অজয় চন্দ্র দাসের কাছে জমা রাখেন। সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে রাশেদের ‘বন্ধু’ পরিচয় দিয়ে মো. হায়দার আহমদ নামে এক কিশোর প্রধান শিক্ষকের অফিস কক্ষের সামনে এসে মোবাইলটি ফেরত দেওয়ার জন্য বলে। হায়দার আহমদ এই স্কুলের প্রাক্তন ছাত্র হওয়ায় প্রধান শিক্ষক তাকে ধমক দিয়ে স্কুল হতে বের হয়ে যেতে বলেন।
এক পর্যায়ে হায়দার উত্তেজিত হয়ে তার কোমরে লুকানো একটি বড় ছুরি বের করে প্রধান শিক্ষক উছমানের বুকে আঘাত করার চেষ্টা করে। শিক্ষক দ্রুত সরে দাঁড়ানোয় আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হয়। এসময় তার চিৎকার শুনে অফিস সহায়ক সুমন আহমদ এগিয়ে গেলে হায়দার ছুরি দিয়ে তাকেও আঘাত করার চেষ্টা হয়। পরে উপস্থিত শিক্ষক ও কর্মচারীরা ধাওয়া করে হায়দারকে আটক করেন।
খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত কিশোরকে আটক করে। বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বুধবার রাতে বলেন, ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উছমান আলীকে ছুরি দিয়ে হত্যার চেষ্টার ঘটনায় অভিযুক্ত হায়দার আহমদকে আটক ও ছুরি জব্দ করা হয়েছে। এই ঘটনায় প্রধান শিক্ষক উছমান আলী থানায় মামলা করেছে। আসামিকে আগামীকাল বৃহস্পতিবার কোর্টে প্রেরণ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০