শফিক রহমান
২ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র আয়োজিত ইফতার মাহফিল গত ১ মার্চ রোজ রবিবার ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই এসোসিয়েশনের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে আগত অতিথিবৃন্দসহ এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা ও স্বাগত জানান।

 

 

এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি লুতফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক জামানের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইফতার মাহফিল আয়োজন কমিটির আহ্বায়ক ফয়জুর খোকন। তিনি তার বক্তব্যে কমিটির সকল নেতৃবৃন্দের সহযোগিতা ও উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানান ও আগামীতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করে এসোসিয়েশনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে অনুরোধ জানান।

 

 

পবিত্র মাহে রমাদানের তাৎপর্য ও সম্পর্কে আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা বেলাল আহমেদ। এতে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রশিদ চৌধুরী, কাপ্তান লুতফুল বারী, মুহাম্মাদ আফতাব, নিওন আমিনুল হক ও আবুল কালাম আজাদ। এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মতিউর রহমান শিমু, মো. মুহিবুর রহমান সমছু, শামসুজ্জামান চৌধুরী, মো. আবু সাঈদ, মাসুম আহমদ, সৈয়দ এম শাকিল, আবেদ মনসুর, হাসান আহমেদ, তারেক সাজজাদুর রহমান রাজন, আমিনুর রহমান খসরু ও রেদোয়ান আহমদসহ আরও অনেকে।

 

 

সমাপনীতে সভাপতি লুতফুর রহমান তার বক্তব্যে সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে জেনে আয়োজন কমিটির আহ্বায়কসহ কমিটির সকল নেতৃবৃন্দ ও উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ও আগামীতে বিভিন্ন পর্যায়ের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এসোসিয়েশনের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সবাইকে একযোগে কাজ করতে সবাইকে অনুরোধ জানান। এতে এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবার-পরিজন, অতিথিবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

১০

ফুটবলে বড় পরিবর্তন, বিশ্বকাপ থেকেই চালু নতুন নিয়ম

১১

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ১০ কোটি টাকার সরকারি ভূমি জবর-দখলের অভিযোগ

১২

ইরানে হামলার প্রেক্ষাপটে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

১৩

এপস্টিনের সঙ্গে সম্পর্ক বিতর্ক, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রধান সরে দাঁড়ালেন

১৪

মার্কিন কংগ্রেসে নতুন বিতর্ক, মুসলিম নারী সদস্যদের দেশ ছাড়ার দাবি ট্রাম্পের

১৫

২০২৬ সালের সাদাকাতুল ফিতরের হার ঘোষণা করল উলামা কাউন্সিল অব মিশিগান

১৬

আজ থেকে যুক্তরাজ্যে ভ্রমণে ‘ইটিএ’ বাধ্যতামূলক, সমস্যায় দ্বৈত নাগরিকরা

১৭

সৌদি ফেরত মানসিক ভারসাম্যহীন নারীর খোঁজ পেল পরিবার বড়লেখার নিখোঁজ রিজিয়া জীবিত, পিবিআইয়ের সহায়তায় শনাক্ত পরিচয়

১৮

আদালতের সিদ্ধান্তে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক ও লাইসেন্স ফি বাড়ানোর সতর্কবার্তা

১৯

জ্বালানি বিপ্লবের স্বপ্ন: কয়লার পরিবর্তে কৃত্রিম সূর্য বানাচ্ছেন বিল গেটস

২০