বিশ্ব সিলেট সম্মেলনকে সফল করতে গত ২৫ মে মেরিন সিটির হাইওয়ে রোডে অবস্থিত উদযাপন কমিটির আহ্বায়ক ও হ্যামট্রামিক সিটির সাবেক কাউন্সিলর সাহাব আহমদ সুমিন’র ফার্ম হাউসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই উদযাপন কমিটির সদস্য সচিব মুসা আহমদ চৌধুরী ও উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা সহ উষ্ণ অভিনন্দন জানান।
এতে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক সাহাব আহমদ সুমিন। আরও বক্তব্য রাখেন কবি ও গীতিকার ইশতিয়াক রুপু, সৈয়দ মঈন দিপু, তারেক জামান, সাবেক কাউন্সিলরম্যান নাঈম চৌধুরী, সাংবাদিক হারান কান্তি সেন, সাংবাদিক সঞ্জয় দেব, শাম্মু চৌধুরী, জাফর ইকবাল, মুন্নী রহমান ও কামাল পাশা প্রমুখ। এতে গান পরিবেশন করেন সংগীতশিল্পী শর্মীলা দেব ও মাহমুদুর রহমান লিটু। বক্তারা আগামী বিশ্ব সিলেট সম্মেলনকে সফল ও সুন্দর এবং সার্থক করে তুলতে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।
বক্তারা বলেন, এই সম্মেলন আয়োজনের লক্ষ্য হচ্ছে সিলেটের ইতিহাস-ঐতিহ্য ও কৃষ্টি-কালচার প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের নিকট পৌঁছে দিতে। এতে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন, শেষাংশে সবাইকে রাতের ডিনারের ব্যবস্থা করা হয়।
মন্তব্য করুন