
মহানবি হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সাবেক মুখপাত্র নুপুর শর্মা ও নবিন জিন্দালের কটূক্তির প্রতিবাদে সিলেট নগরে বিক্ষোভ করেছেন আলেম-ওলামারা। এসময় শত শত আলেম-ওলামাদের সঙ্গে বিক্ষোভে শরিক হয় লাখো ধর্মপ্রাণ মানুষ।
মঙ্গলবার (১৪ জুন) সিলেট নগরের কোর্ট পয়েন্টে একে এক এস জড়োন হন আলেম-ওলামা ও তৌহিদি জনতা। সিলেটের শীর্ষস্থানীয় আলেম, বর্ষিয়াণ ব্যক্তিত্ব, জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার পরিচালক ও শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ির আহ্বানে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ও নগরের সকল ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান তাঁর এই বিক্ষোভের আহ্বানে সংহতি প্রকাশ করে নগরের কোর্ট পয়েন্টে জমায়েত হন।

আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি বলেন, মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.)। মুসলিম উম্মাহর নেতা। মহানবি হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের দুঃসাহস দেখে আমরা বিস্মিত। অবিলম্বে এসব ব্যক্তিদের বিচারের আওয়তায় আনতে হবে। বিজেপি নেতাদের এমন কাণ্ডে বিশ্বজুড়ে মুসলমানরা আঘাত প্রাপ্ত হয়েছে। সাম্প্রদায়িক উগ্রবাদী এমন আচরণের জন্য অবশ্যই এদের শাস্তি নিশ্চিত করতে হবে। ভারত সরকারে প্রতি তিনি আহবান জানান মহানবীকে অবমানকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার।
মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা জুনাইদ কিয়ামপুরী, মুফতি রশিদ আহমদ, ও মাওলানা আহমদ সগীরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খ জিয়া উদ্দিন, জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার পরিচালক মাওলানা মুহিউল ইসলাম বুরহান, শায়খুল হাদিস আলীম উদ্দিন দুর্লভপুরী, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী, জামিয়া গহরপুর ষিলেটের পরিচালক মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা হেলাল আহমদ হরিপুরী, মাওলানা ইউসুফ শামপুরী, মাওলানা আব্দুস সোবহান কাজিরবাজার প্রমুখ।
সমাবেশে বক্তারা মহানবীকে কটুক্তিকারী ভারতের বিজিপি নেত্রী নুপুর শর্মা ও জিদ্দালের শাস্তির দাবিতে স্লোগান প্রদান করেন। এই ঘটনায় ভারতীয় পণ্য বয়কটের পাশাপাশি সংসদের নিন্দা প্রস্তাব উত্থাপনে সরকারের নিকট আহ্বান জানান আন্দোলনকারীরা।
মন্তব্য করুন