বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যরাতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে, হেলিকপ্টারে বিমানবন্দরে যাবেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে বহন করতে কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি মধ্যরাত বা শুক্রবার ভোরে ঢাকায় অবতরণ করতে পারে। অবতরণের কয়েক ঘণ্টার মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবে এয়ার অ্যাম্বুলেন্সটি।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মত হয়েছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে কাতার সিভিল এভিয়েশন অথবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) লিখিত আকারে জানিয়ে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের শিডিউল জানাবে। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত বেবিচক কোনো চিঠি পায়নি। বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের চিঠি পেলেই তারা অ্যাম্বুলেন্সটি অবতরণের অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন।

 

 

সূত্র আরও জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করতে পারে। আগাম প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বিমানবন্দর সুইপিং করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরাও বিমানবন্দরে অবস্থান নিয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্সটি দেশে অবতরণ করলে তারা সেটিকে ইনস্পেকশন করবেন। তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্সের পর খালেদা জিয়াকে মেডিকেল হেলিকপ্টারে করে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন তাকে লন্ডন নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

 

খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাবেন। তারা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, মো. আব্দুল হাই মল্লিক, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রূপা শিকদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

১০

ফুটবলে বড় পরিবর্তন, বিশ্বকাপ থেকেই চালু নতুন নিয়ম

১১

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ১০ কোটি টাকার সরকারি ভূমি জবর-দখলের অভিযোগ

১২

ইরানে হামলার প্রেক্ষাপটে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

১৩

এপস্টিনের সঙ্গে সম্পর্ক বিতর্ক, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রধান সরে দাঁড়ালেন

১৪

মার্কিন কংগ্রেসে নতুন বিতর্ক, মুসলিম নারী সদস্যদের দেশ ছাড়ার দাবি ট্রাম্পের

১৫

২০২৬ সালের সাদাকাতুল ফিতরের হার ঘোষণা করল উলামা কাউন্সিল অব মিশিগান

১৬

আজ থেকে যুক্তরাজ্যে ভ্রমণে ‘ইটিএ’ বাধ্যতামূলক, সমস্যায় দ্বৈত নাগরিকরা

১৭

সৌদি ফেরত মানসিক ভারসাম্যহীন নারীর খোঁজ পেল পরিবার বড়লেখার নিখোঁজ রিজিয়া জীবিত, পিবিআইয়ের সহায়তায় শনাক্ত পরিচয়

১৮

আদালতের সিদ্ধান্তে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক ও লাইসেন্স ফি বাড়ানোর সতর্কবার্তা

১৯

জ্বালানি বিপ্লবের স্বপ্ন: কয়লার পরিবর্তে কৃত্রিম সূর্য বানাচ্ছেন বিল গেটস

২০