৩০ মে ২০২৩, ৭:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ কালোয়ার সমাজ বৃহত্তর সিলেটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বৃহত্তর সিলেটের চা শ্রমিকদের সংগঠন বাংলাদেশ কালোয়ার সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কালোয়ার সম্প্রদায়ের ২২ টি চা বাগানের কর্মরত শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে কমিটির আত্মপ্রকাশ ঘটে।

এ উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানের স্থানীয় বাসভবনে বিজয় প্রসাদ কালোয়ারের সভাপতিত্বে ও শ্রীকুমার কালোয়ার, ইউপি সদস্য রঞ্জিত কালোয়ারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কালোয়ার সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি কান্তিলাল কালোয়ার।

বিশেষ অতিথি ছিলেন নিউ সমনবাগ চা বাগানের নারায়ণ কালোয়ার, মদনমোহনপুর চা বাগানের প্রদীপ কালোয়ার। রাজনগর চা বাগানের মাস্টার দিলিপ কালোয়ার, নিউ সমনবাগ চা বাগানের ক্ষুদিরাম কালোয়ার, লক্ষ্মীচরণ কালোয়ার, লক্ষীনারায়ণ কালোয়ার, রামপ্রসাদ কালোয়ার, সাগরনাল চা বাগানের হিরালাল কালোয়ার, শ্রীমঙ্গলের কাশিরাম কালোয়ার, আলীনগর চা বাগানের উমাশংকর কালেয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বাতিল করে দ্বি-বার্ষিক কমিটির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয় প্রসাদ কালোয়ার রাজনগর চা বাগান, সাধারণ সম্পাদক অজয় কালোয়ার কালিঘাট চা বাগান।

কমিটির অন্যান্যরা হলেন যথাক্রমে সহ-সভাপতি বিদ্যাধর কালোয়ার নিউ সমনবাগ চা বাগান, সহ-সাধারণ সম্পাদক বচন কালোয়ার সিলেট মালনীছড়া চা বাগান, কোষাধ্যক্ষ মুন্না কালোয়ার আলীনগর চা বাগান, সহ-কোষাধ্যক্ষ দীপেন কালোয়ার সাইতুলা শ্রীমঙ্গল, সাংগঠনিক সম্পাদক কুমার কালোয়ার নিউ সমনবাগ চা বাগান, দীপক কালোয়ার ব্রাহ্মণবাজার। সদস্য নির্বাচিত হয়েছেন সদস্য সুমন কালোয়ার সাগরনাল চা বাগান, তাপস কালোয়ার ধলই চা বাগান ও জনি কালোয়ার কালিটি চা বাগান কুলাউড়া।

কমিটির উপদেষ্টা মন্ডলি নির্বাচিত হয়েছেন, কৃষ্ণ কালোয়ার শ্রীমঙ্গল, দিলিপ কালোয়ার রাজনগর, কান্তিলাল কালোয়ার আলিনগর, শ্যামলাল কালোয়ার রাজনগর, প্রদিপ কালোয়ার মদনমোহনপুর।

এসময় সম্মেলন পরিচালনার দায়িত্বে ছিলেন রামকুমার কালোয়ার, প্রকাশ কালোয়ার, লিটন কালোয়ার,জয় কুমার কালোয়ার, রঞ্জিত কালোয়ার, রাধেশ্যাম কালোয়ার, দিলিপ কালোয়ার,কান্ত কালোয়ার, রামজিত কালোয়ার, তাপস কালোয়ার, অজয় কালোয়ার, ইন্দ্রজিত কালোয়ার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০