বাংলা সংবাদ ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ষার প্রস্তুতি: ব্যাগে কী রাখলে ভোগান্তি কমবে

বৃষ্টি খামখেয়ালি। কখনও ঝিরিঝিরি, আবার কখনও মুষলধারে— আকাশ কখন কালো করে আসবে আগে থেকে বলা যায় না। বর্ষাকালে যখন-তখন বৃষ্টি আসতে পারে। নিয়মিত যাদের বাইরে যেতে হয়, নিজেকে সুরক্ষিত রাখতে ব্যাগে কয়েকটি জিনিস অবশ্যই রাখা জরুরি।

 

ছোট ছাতা

বর্ষায় বাড়ি থেকে বের হওয়ার সময়ে মনে করে অবশ্যই ছাতাটি ব্যাগে ঢোকানো জরুরি। হুটহাট বৃষ্টিতে ছাতা অত্যন্ত প্রয়োজনীয়। অফিস কিংবা অন্য কোনো কাজে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি নামলে ছাতা দ্রুত গন্তব্যে পৌঁছনো যাবে।

 

সুগন্ধি

বৃষ্টির কারণ মাঝেমাঝেই রেইনকোট পরতে হচ্ছে। রেইনকোট এমনিতে বেশ ভারী হয়। দীর্ঘক্ষণ পরে থাকার ফলে শরীর খুব ঘেমে যায়। ঘামের গন্ধে নিজের অস্বস্তি হতে থাকে। সে জন্য ব্যাগে এই সময়ে সুগন্ধি থাকা জরুরি। অফিসে পৌঁছে রেইনকোট খোলার পর সুগন্ধি মেখে নিলে চনমনে লাগবে।

 

স্যানিটাইজার

বর্ষায় সংক্রমণের ভয় বেশি। তাই সব সময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি। বিশেষ করে খাবার খাওয়ার আগে স্যানিটাইজার ব্যবহার করা জরুরি। রাস্তায় দাঁড়িয়ে খাবার খাওয়ার আগে স্যানিটাইজার না মেখে খাওয়া একেবারেই ঠিক হবে না। তাই ব্যাগে সব সময়ে স্যানিটাইজারের একটি বোতল রেখে দিন।

 

রুমাল

সঙ্গে ছাতা থাকলেও বৃষ্টির ছিঁটে গায়ে এসে লাগেই। আবার অনেকেই ছাতা নিয়ে যেতেও ভুলে যান। কোনো কারণে ভিজে গেলে পানি মোছার জন্য রুমাল রাখুন সঙ্গে। অন্তত মাথা এবং হাত-পা মুছে নিলেও ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকি কমবে।

 

ওয়াটারপ্রুফ ব্যাগ

দরকারি কাগজপত্র, কোনো যন্ত্রপাতি কিংবা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস সঙ্গে থাকলে সেগুলি একটি ওয়াটারপ্রুফ পাউচে ভরে তার পর ব্যাগে ভরুন। গুরুত্বপূর্ণ জিনিসপত্র সুরক্ষিত রাখতে এ সময়ে পানিরোধী ব্যাগ ব্যবহার করা জরুরি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০