২০ মে ২০২৫, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদলি হজের বিধি-বিধান

আল্লাহতায়ালার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। এ ধর্মের বিধিবিধানগুলো পালনের জন্য অনেক বিকল্প রাস্তা হজরত রাসূলুল্লাহ (সা.) দেখিয়ে গেছেন। যেমন কোনো সামর্থ্যবান ব্যক্তির হজ করার মতো অবস্থা হয়েছে, হজ তার ওপর ফরজ। এ অবস্থায় হজ না করেই মারা গেলেন বা শারীরিক ক্ষমতা হারিয়ে ফেললেন, তার জন্য কোনো ব্যক্তিকে দিয়ে হজ করিয়ে নেওয়া যাবে। একে ইসলামি শরিয়তের পরিভাষায় ‘বদলি হজ’ বলা হয়।

 

একদিন হজরত রাসূলুল্লাহ (সা.)-এর খেদমতে হাজির হয়ে একজন নারী বললেন, ‘হে আল্লাহর রাসূল (সা.)! আমার আম্মা মারা গেছেন। আমি তার পক্ষ থেকে একটি দাসী আজাদ করে দিয়েছি। ’ উত্তরে হজরত রাসূলুল্লাহ (সা.) বললেন, ‘এর উত্তম প্রতিদান তিনি অবশ্যই পাবেন। ’ অতঃপর ওই নারী আবার রাসূলকে (সা.) বললেন, ‘তিনি হজ করেননি। আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারব?’ উত্তরে হজরত রাসূলুল্লাহ (সা.) বললেন, ‘হ্যাঁ, করতে পারবে। ’ -মুসলিম শরিফ

হজরত রাসূলুল্লাহ (সা.) আরও বলেছেন, হজের বদলের বিনিময়ে তিন ব্যক্তি জান্নাতে যেতে পারবে—
১. যার পক্ষ থেকে হজে বদল করা হয় তিনি;
২. যিনি হজে বদল করেন তিনি এবং
৩. যিনি হজে বদল করান তিনি।

 

উল্লিখিত হাদিসের আলোকে আমাদের সামনে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো, ইসলামি শরিয়তে বদলি হজের অনেক গুরুত্ব রয়েছে এবং এর বিধানও রয়েছে। তাই সৌভাগ্যবান কোনো সন্তান যদি তার মাতাপিতার পক্ষ থেকে কাউকে দিয়ে হজে বদল করায় অথবা সে নিজেই তাদের পক্ষ থেকে হজে বদল বা বদলি হজ করে, তাহলে সে সন্তান অনেক সওয়াবের অধিকারী হবেন।

 

পিতা-মাতা কোনো একজনের ওপর হজ ফরজ ছিল; কিন্তু মৃত্যুর আগে তিনি হজ করে যেতে পারেননি বা কাউকে দিয়ে হজ করানোর অসিয়তও করেননি। এ অবস্থায় তার সন্তানের ওপর তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করা মুস্তাহাব। যার ওপর হজ ফরজ হয়েছে এবং তিনি হজ করার মতো সময়ও পেয়েছেন, এ সত্ত্বেও কোনো কারণে হজ করতে পারেননি। অতঃপর তিনি হজ করার মতো শক্তি-সামর্থ্য হারিয়ে ফেলেছেন; যেমন—বৃদ্ধ হওয়ার কারণে শারীরিক দুর্বলতা, কোনো মারাত্মক অসুস্থতা, পঙ্গু হয়ে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া ইত্যাদি। এ অবস্থায় তার শারীরিক সক্ষমতা যদি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে তার পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে বদলি হজ করানো তার জিম্মায় ফরজ।

 

সেটা তিনি নিজেও করতে পারবেন বা তার ওয়ারিশদের অসিয়ত করে যেতে পারবেন যে, আমার মৃত্যুর পর আমার পক্ষে আমার সম্পদ থেকে কাউকে দিয়ে যেন বদলি হজ করানো হয়। কিন্তু যদি কেউ উল্লিখিত ওজরগুলোর কারণে নিজে জীবিত থাকা অবস্থায় নিজের ফরজ হজ অন্যের মাধ্যমে বদলি হজ হিসেবে করিয়ে ফেলেন, এরপর যদি তিনি আবার শারীরিক সক্ষমতা ফিরে পান, তাহলে তার পূর্ববর্তী কৃত বদলি হজ বাতিল হয়ে তা নফল হজ হিসেবে গণ্য হবে। উপরন্তু তাকে নিজের ফরজ হজ নিজেকেই আদায় করে নিতে হবে। বদলি হজের সফর নিজ দেশ থেকেই করতে হবে। সৌদি আরবে অবস্থানরত কোনো ব্যক্তি বাংলাদেশে অবস্থানকারী কারও পক্ষ থেকে বদলি হজ আদায় করতে পারবে না। তবে কেউ যদি তার নিকটাত্মীয় কারও পক্ষ থেকে নিজে উদ্যোগী হয়ে হজ পালন করেন, তাহলে তা নফল হজ হিসেবে গণ্য হবে—যা ইসালে সওয়াব হিসেবে বিবেচিত হবে।

 

এ ধরনের স্বউদ্যোগী হজ যে কোনো স্থান থেকে করা যেতে পারে; কিন্তু নির্দেশিত হয়ে ফরজ হজের বদলি হজ করতে পারবে না। যে ব্যক্তি এখনও হজ করেননি তাকে দিয়ে বদলি হজ আদায় করানো মাকরুহ। যদিও তার মাধ্যমে কৃত হজ আদায় হয়ে যাবে। তবে এমন ব্যক্তির হজ ফরজ হয়ে থাকলে তার দ্বারা করালে বদলি হজ আদায় হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১০

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১১

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১২

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৩

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৪

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৬

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১৭

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১৮

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

২০