১ জুন ২০২৩, ১১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় উপজেলা কৃষক লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ বড়লেখা উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়েছে।

মৌলভীবাজার জেলা কৃষক লীগের সভাপতি জমশেদ মিয়া ও সাধারণ সম্পাদক শাহীন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্যডে ৭১ সদস্য বিশিষ্ট কৃষকলীগ বড়লেখা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

জেলা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বড়লেখা উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপনের হাতে অনুমোদিত এ কমিটি তুলে দেন।

উল্লেখ্য, গত ৫ মে ২০২২ইং বড়লেখা উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ও কাউন্সিলরদের সম্মতিক্রমে বড়লেখা উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন নির্বাচিত হন। সেই সাথে ৭১ সদস্য বিশিষ্ট বড়লেখা উপজেলা কৃষকলীগ কার্যকারী সদস্য কমিটি আগামী ৩ বছরের জন্য অনুমোদন দেয়া হয়।

বড়লেখা উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।আমরা মনে করি পূণাঙ্গ কমিটি হওয়ার কারনে বড়লেখা উপজেলা কৃষকলীগ সু-সংগঠিত হয়েছে।

আরো বলেন, সকলের সহযোগিতায় নবনির্বাচিত সব সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উপজেলা কৃষক লীগকে আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী হিসাবে পরিণত করবেন।

বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১০

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১১

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১২

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১৪

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৫

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৬

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৮

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১৯

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

২০