
কলকাতার নিউটাউনে টাকার পাহাড়ের খোঁজ মিলেছে। বুধবার পুলিশি হানায় ভুয়া কল সেন্টার থেকে কোটি কোটি টাকার পাশাপাশি পাওয়া গেছে ১১টি ঘড়ি, ৬টি বিলাসবহুল গাড়ি, কয়েকশ’ কম্পিউটার, ল্যাপটপ, একটি টাকা গোনার মেশিন ও দুটো সোনার আংটি পাওয়া যায়।
পুলিশ হনায় ওই সেন্টার থেকে ৩ কোটি ৯৬ লাখ ৬০ হাজার রুপি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুজরাট ও দিল্লির ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, নিউটাউনের ঐ কল সেন্টারের জালিয়াত চক্র ভিন্ন রাজ্যেও ছড়িয়ে রয়েছে। বিধাননগর পুলিশের তরফে জানা গেছে, কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন লোককে ফোন করে ঋণ নেয়ার প্রলোভন দিত অভিযুক্তরা। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও লেনদেন চলত বলে দাবি করেছে পুলিশ। এ সংক্রান্ত বেশকিছু তথ্যপ্রমাণ তাদের হাতে এসেছে।
বুধবার গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের একটি দল নিউটাউনের ঐ ভুয়া কল সেন্টারে হানা দেয়। এরপর তল্লাশি চালাতেই বেরিয়ে আসে প্রায় চার কোটি রুপি, কম্পিউটার, ইলেকট্রনিক সামগ্রী। এ ঘটনায় আগেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। এদিন আরো ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে ঐ চক্রের খোঁজ করবে পুলিশ।
মন্তব্য করুন