৩১ জানুয়ারী ২০২৩, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রায় ৮৩ হাজার কর্মী নেবে ইতালি, যেতে পারবে বাংলাদেশিরাও

চলতি বছরে ইতালি বিশ্বের বিভিন্ন দেশের ৮২ হাজার ৭০৫ জন কর্মী নিতে একটি গেজেট প্রকাশ করেছে। বাংলাদেশসহ ৩৩টি দেশ থেকে সিজনাল ও নন-সিজনাল এই দুই ধরনেরই লোক নেবে ইতালি। ইতালির প্রধানমন্ত্রীর আন্ডারসেক্রেটারি আলফ্রেডরো মানতোভানোকে উদ্ধৃত করে দেশটির ইংরেজি অনলাইন সংবাদপত্র দ্য লোকাল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। আগামী ২৭ মার্চ স্থানীয় সময় সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হবে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর। দ্য লোকাল

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান জানান, কর্মী নিয়োগের ব্যাপারে ইতালি সরকারের অবস্থান যাচাই করছে বাংলাদেশ দূতাবাস। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এ বিষয়ে একটি বিবৃতি প্রচার করা হবে।

ইতালিতে বৈধভাবে আছেন, কিন্তু কর্মহীন এমন লোকজনের মধ্য থেকে মৌসুমি এবং অমৌসুমি (বছরব্যাপী কাজের সুযোগ পেতে পারেন), এই দুই ধরনের ব্যক্তিদের মধ্য থেকে কর্মী নিয়োগের কথা বলা হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত শামীম আহসান। এরপর আরও কর্মক্ষেত্র খালি থাকলে বিভিন্ন দেশের কর্মীরা ইতালির বাইরে থেকে আবেদনের সুযোগ পেতে পারেন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ থেকেও চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

যে সকল দেশ থেকে আবেদন করা যাবে- আলবেনিয়া, আলজেরিয়া, বাংলাদেশ, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভেদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, জাপান, গুয়েতেমালা, ভারত, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা, মন্টেনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, রিপাবলিক অব নর্থ মেসেডোনিয়া, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, তিউনিশিয়া ও ইউক্রেন। সরকারি গেজেট অনুযায়ী, এইসব দেশের নাগরিকরা ইতালিতে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন।

সরকারি ওই ডিক্রি অনুযায়ী, কৃষি, সড়কের যান তৈরি, নির্মাণ, টুরিজম-হোটেল, মেকানিকস, টেলিকমিউনিকেশন্স, ফুড, শিপবিল্ডিং সেক্টরে লোক নেবে ইতালি। এছাড়া উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, আর্টিস্ট, ব্যবসা শুরু করতে চাওয়া ব্যক্তিরা ইতালির ভিসা নিতে পারবে।

এর আগে ২০০১ সালে ৩০ হাজার লোককে ওয়ার্ক পারমিট দেয় ইতালি। ২০২২ সালে এই সংখ্যাটা ছিল ৬৯ হাজার ৭০০ এবং ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ৮২ হাজার ৭০৫ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০