বাংলা সংবাদ ডেস্ক
১১ জুলাই ২০২৪, ৫:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশ্নফাঁসকাণ্ডে ‘মনপুরা’র ছবি ভাইরাল, যা বললেন চঞ্চল

বিসিএসের প্রশ্ন ফাঁসের অভিযোগে সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী একজন। ড্রাইভার হলেও তিনি হয়েছেন আঙুল ফুলে কলাগাছ। অর্জন করেছেন কোটি কোটি টাকার সম্পদ। বিষয়টি নিয়ে সর্বত্রই এখন আলোচনা। বিশেষ করে ফেসবুকে তার নামাজের ছবি, মানবিক গল্প ও সততার বাণী দে‌ওয়ার পোস্টগুলো নিয়ে রীতিমতো চলছে ট্রোল উৎসব। চোখে পড়েছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ চলচ্চিত্রের একটি স্থিরচিত্র; যা ইতোমধ্যেই ভাইরাল।

ভাইরাল হওয়া ওই ছবিটিতে দুটি বাক্য জুড়ে দেওয়া হয়েছে। যে কারণে ছবিটিতে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত আবেদ আলীর বর্তমান অবস্থার চিত্র ফুটে উঠেছে। ছবির ওপরে লেখা, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আবেদ আলীকে বিসিএস কর্মকর্তা। আর নিচে বড় করে লেখা, চাচা আপনে?

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভাইরাল হওয়া স্থিরচিত্রটি মজা করে নিজের ফেসবুকে পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী।

ক্যাপশনে লিখেছেন, আমি আবার কী করলাম রে ভাই? এইগুলা দুষ্টু কোকিলের কাজ। আমি নির্দোষ।

ছবিটি শেয়ারের পর চঞ্চলের পোস্টে তার ভক্ত-অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।

কেউ লিখেছেন, আপনি যে নির্দোষ, তা চেহারা দেখেই বোঝা যাচ্ছে।

আবার কেউবা লিখেছেন, জাপান ডাক্তার, খুব মজা পাইছি রে!

প্রসঙ্গত, প্রশ্ন ফাঁসে জড়িত থাকার বিষয়টি উঠে আসার পর আবেদ আলীর বিভিন্ন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়; যা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। বিশেষ করে ড্রাইভারি চাকরি করে তার অস্বাভাবিক সম্পদ অর্জন জনসাধারণের লক্ষণীয় হয়ে উঠেছে। আরটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১০

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১১

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১২

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৩

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৪

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

১৫

ফুটবলে বড় পরিবর্তন, বিশ্বকাপ থেকেই চালু নতুন নিয়ম

১৬

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ১০ কোটি টাকার সরকারি ভূমি জবর-দখলের অভিযোগ

১৭

ইরানে হামলার প্রেক্ষাপটে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

১৮

এপস্টিনের সঙ্গে সম্পর্ক বিতর্ক, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রধান সরে দাঁড়ালেন

১৯

মার্কিন কংগ্রেসে নতুন বিতর্ক, মুসলিম নারী সদস্যদের দেশ ছাড়ার দাবি ট্রাম্পের

২০