বাংলা সংবাদ ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসে সাংগঠনিক কার্যক্রম জোরদারে মিশিগান বিএনপির মতবিনিময় সভা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিশিগান শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাজী আব্দুর রকীব। পরে নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে আগত অতিথিদের শুভেচ্ছা জানান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন বিপুল। তিনি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন।

 

তিনি বলেন, একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের অর্থনীতি, গণতন্ত্র ও উন্নয়নের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব হোসেন চৌধুরী খোকন। তিনি প্রবাসে দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বক্তব্য দেন তারেক আহমদ চৌধুরী, গোলাম মস্তফা খান, আমর আশরাফী ইমন, নাজমুল হাসনাত চৌধুরী, মনজুরুল করিম তুহিন, সৈয়দ তায়েফুজ্জামান, সৈয়দ শাহাদত হোসেন ও শফিকুল ইসলাম।

 

সভায় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নাসিরুল হক শাহীন, মোহাম্মদ জিলাল উদ্দিন, মাজহারুল ইসলাম ডালিম, মুফতি নেহার উদ্দিন, মোশারফ হোসেন চৌধুরী লিটু, মইনুল হক, ফয়সল চৌধুরী, মধুদ চৌধুরী, আব্দুল শহিদ, রিপন লস্কর, আফাজ, সরোয়ার হোসেনসহ মিশিগান বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। সভায় প্রবাসে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা এবং বাংলাদেশি কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের তিন বোনের সম্মিলিত বয়স ৩১৬ বছর, দীর্ঘায়ুর রহস্য নিয়ে চলছে গবেষণা

৯৩ বছর বয়সেও ট্রাক চালিয়ে যাচ্ছেন তিনি

৮৪ বছর বয়সে ডক্টরেট ডিগ্রি অর্জন মিশরীয় নারীর

৯৬ বছর বয়সে ইনফ্লুয়েন্সার, গড়লেন বিশ্ব রেকর্ড

শৈশবের ফেঞ্চুগঞ্জ থেকে বঙ্গভবনের অলিন্দ-ˆতমুর হোসেন বিপুলের দীর্ঘ অভিযাত্রা

যে নফল নামাজ জীবনে একবার হলেও পড়তে বলেছেন মহানবী (সা.)

বিশ্বনবীর (সা.) চোখে ১২ শ্রেষ্ঠ মানুষ

যে ৬ বিশেষ কারণে মুহাম্মদ (সা.) অন্য নবীদের চেয়ে আলাদা

বিশ্বসাহিত্য ও সংস্কৃতিতে ‘শাড়ি’ প্রতিপাদ্যে নিউইয়র্কে রকল্যান্ড রিট্রিট ও বইমেলা

সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক নাছির অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টারের অভিষেক ও বারবিকিউ আয়োজন

১০

‘রাজাকার’ লেখা ব্যক্তিগত গাড়ির নম্বরপ্লেট ঘিরে আলোচনা

১১

স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতি, সর্বোচ্চ জামানত ২০ হাজার ডলার

১২

প্রবাসে সাংগঠনিক কার্যক্রম জোরদারে মিশিগান বিএনপির মতবিনিময় সভা

১৩

বিদেশি গ্র্যাজুয়েটদের চাকরিতে ১ লাখ ডলার ফি বিবেচনায় যুক্তরাষ্ট্র

১৪

নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের নামে সড়ক

১৫

সাংবাদিকদের সঙ্গে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময় ঐক্যবদ্ধ সাংবাদিকতাই সংকট উত্তরণের পথ: মতিউর রহমান চৌধুরী

১৬

আমাদের সচেতনতা সময়ের দাবি

১৭

পরাশক্তির শক্তি বনাম দুর্বল রাষ্ট্রের কৌশল: যুক্তরাষ্ট্র – ইরান সংঘাতের নতুন পাঠ

১৮

১৫ আগস্ট: যে শোক আজও জাতির হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়

১৯

নিউইয়র্কে মেয়র মামদানির ঘোষণা সিটি পরিচালিত মুদি দোকানে নিত্যপণ্যে ৩০% ছাড়!

২০