২২ জানুয়ারী ২০২৩, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডোনাল্ড ট্রাম্প কি জিতবেন?

রিপাবলিকান রাজনীতিক ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রচারণা শুরু করেছেন।
২০১৬ সালে ট্রাম্প তাঁর সমালোচকদের প্রধানত একহাত নিতে ও নিজের নানা ব্যবসায়িক উদ্যোগের প্রচার-প্রসার ঘটানোর লক্ষ্য নিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছিলেন। একপর্যায়ে পুরো রিপাবলিকান পার্টির ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ও প্রেসিডেন্ট নির্বাচনে জিতে সবাইকে তাক লাগিয়ে দেন, এমনকি তিনি নিজেও এতে বিস্মিত হন।

ট্রাম্প আবার নির্বাচনী মঞ্চে ফিরেছেন। কেননা, তিনি চান হারানো পদ ও ক্ষমতা ফিরে পেতে; তাঁর ধারণা, যা তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। ২০২৪ সালে আমরা আগের মতো ট্রাম্প-বাইডেন লড়াই দেখব-এ সম্ভাবনা এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এই নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাবেন এটি অসম্ভব প্রমাণ করা যদি না-ও যায়, তবে নিশ্চিতভাবেই কঠিন।

ট্রাম্প ২০১৬ সালে যখন জিওপির (রিপাবলিকান পার্টি) আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হন, তখন ‘ঘোর ট্রাম্পবিরোধী’ রিপাবলিকানরা প্রার্থী বাছাই দৌড় থেকে ছিটকে পড়েন। নির্বাচনে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে জেতার পরও যে কয়েকজন প্রকাশ্যে তাঁর সমালোচনা চালিয়ে যান, তাঁরাও রাজনীতি থেকে হয় অবসরে গেছেন, না হয় ট্রাম্প ক্ষমতায় থাকাকালে কোনো না কোনো সময় পদ হারিয়েছেন। ট্রাম্প সমর্থকদের ‘বিদ্রোহে’ স্পিকার পদে তাঁর নিয়োগ ঝুলছিল।

১৫তম বারের ভোটাভুটিতে এসে স্পিকার নির্বাচিত হয়েছেন তিনি। কেভিন ম্যাকার্থির ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নিজে কিংবা তাঁর পছন্দের কেউ রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হিসেবে মনোনীত না হলে, সম্ভাব্য রিপাবলিকান প্রার্থীকে নিজ দলেই যথেষ্ট ভুগতে হবে। অতঃপর পরবর্তী প্রেসিডেন্ট হতে ট্রাম্প মরিয়া হয়ে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০