ভয়েস অফ আমেরিকা
২৩ জুলাই ২০২৪, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হবার জন্য প্রয়োজনীয় সমর্থন আছে কামালা হ্যারিসের, বলছে জরিপ

কামালা হ্যারিস

নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী পদের জন্য যথেষ্ঠ সমর্থন নিয়ে অনানুষ্ঠানিকভাবে এগিয়ে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সামনের মাসে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের আগেই দলীয় কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছেন।

 

অ্যাসোসিয়েটেড প্রেসের সোমবার রাতের হিসাব অনুযায়ী, কমালা হ্যারিস মোট ২ হাজার ২০০ প্রতিনিধির ভোট পেয়েছেন যা তার মনোনয়নের জন্য প্রয়োজনীয় ১ হাজার ৯৭৬ ভোটকে সহজেই ছাড়িয়ে গেছে। স্বতন্ত্র প্রতিনিধিদের সাক্ষাৎকার ও রাষ্ট্রীয় দলগুলোর প্রকাশ্য বিবৃতির ভিত্তিতে এপির এই পরিসংখ্যান পাওয়া গেছে বলে জানা গেছে।

 

সোমবার রাতে এক বিবৃতিতে কমালা হ্যারিস বলেন, “আনুষ্ঠানিকভাবে শিগগিরই মনোনয়ন গ্রহণের অপেক্ষায় আছি।”

 

১৯-২২ আগস্টের কনভেনশনের আগে ভার্চুয়াল ভোট আয়োজনের পরিকল্পনা করেছিলেন ডেমোক্র্যাট নেতারা। তখনও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনার ব্যাপারে কিছু জানা যায়নি। তবে বাইডেন ঘোষণার পরপরই তিনি হ্যারিসের মনোনয়নে সমর্থন দেন যা কিনা দলের অন্যান্যদের সমর্থনে হ্যারিসকে সাহায্যই করেছে।

 

হ্যারিস ভার্চুয়াল ভোটের মতো যদি দলের সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের ভোট পান তবে তিনি ডেমোক্র্যাটিকদের হয়ে রাষ্ট্রপতি প্রার্থী হবেন।

 

এদিকে নতুন প্রার্থীকে ঘিরে ডেমোক্র্যাটিক পার্টির মিলনমেলার পরই রিপাবলিকান রাষ্ট্রপতি প্রার্থী ডনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যানসের সাথে মুখোমুখি প্রতিযোগিতায় নির্বাচনী প্রচার চালানোর একটি কঠিন সময়সীমায় পড়তে যাচ্ছে দলটি।

 

মূলত ট্রাম্পের বিরুদ্ধে দলের পক্ষে দাঁড়াতে দলের অনেকেই হ্যারিসের পক্ষে থাকলেও আগামী মাসে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন অন্যদের জন্যও মনোনয়নের দরজা খুলে দিতে চান অনেকেই।

 

আগামী ৭ আগস্টের মধ্যে দলের প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছেন ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান জেইম হ্যারিসন সোমবার সাংবাদিকদের জানিয়েছেন।

 

তবে ট্রাম্পের বিরুদ্ধে ২০২৪ সালের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে বাইডেন সরে দাঁড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই হ্যারিস ৮০ মিলিয়ন ডলারেরও বেশি তার নির্বাচনী তহবিল সংগ্রহ করে ফেলতে সক্ষম হন। এখনও পর্যন্ত তার বিরুদ্ধে অন্য কোন প্রতিদ্বন্দ্বী মনোনয়নের জন্য দাঁড়াননি। প্রতিনিধি সভার সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি কমালা হ্যারিসের প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০