৪ ডিসেম্বর ২০২৩, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জো বাইডেন কি আমেরিকান মুসলিমদের সমর্থন হারাচ্ছেন?

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে মুসলিম সম্প্রদায়ের নেতারা বলেছেন, গাজায় যুদ্ধবিরতি আহবান করতে অস্বীকৃতি জানানর জন্য তারা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করবেন।

ডেট্রয়েটের শহরতলী ডিয়ারবর্ণ-এ শনিবার এক সম্মেলনে তারা এ’কথা বলেন।

মিশিগান রাজ্যে ডেমক্র্যাট দল হোয়াইট হাউসকে সতর্ক করে দিয়ে বলেছে, ইসরাইল-হামাস যুদ্ধে তাঁর নীতির কারণে বাইডেন আরব-আমেরিকান সম্প্রদায়ে যে পরিমাণ সমর্থন হারাতে পারেন, তা ২০২৪ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

মিশিগান, মিনেসোটা, অ্যারিজোনা, উইসকন্সিন, ফ্লোরিডা, জর্জিয়া, নেভাডা আর পেনসিলভেনিয়া থেকে আসা মুসলিম নেতারা ভাষণ দেয়ার উঁচু একটি ডেস্কের পেছনে জড়ো হন, যেটায় লেখা ছিল, ‘’অ্যাবানডন বাইডেন, সিসফায়ার নাও’’, অর্থাৎ, ‘’বাইডেনকে পরিত্যাগ করো, যুদ্ধবিরতি এই মুহূর্তে।‘’

হামাস-শাসিত গাজায় স্বাস্থ্য মন্ত্রানালয় শনিবার জানায়, ইসরাইলের সাথে চলমান যুদ্ধে ১৫,২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের দুই-তৃতিয়াংশ নারী ও শিশু।

গত ৭ অক্টোবর হামাসের আক্রমণে ১,২০০ জন ইসরাইলি নিহত হয়, যা বর্তমান সংঘাটের সূত্রপাত ঘটায়।

মুসলিম সম্প্রদায়ের ক্ষোভ

মিনিয়াপলিস থেকে আসা জেয়লানি হুসেইন এই সম্মেলন আয়োজনে সহায়তা করেছেন। তিনি বলছেন, যুদ্ধবিরতি সমর্থন করতে বাইডেনের অস্বীকৃতি আমেরিকান মুসলিম সম্প্রদায়ের সাথে তাঁর সম্পর্ক এতই ক্ষতিগ্রস্ত করেছে যে, তা ঠিক করার কোন রাস্তা নেই।

‘’আমাদের ট্যাক্সের টাকায় শিশু আর গোটা পরিবার নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে,’’ তিনি বলেন। ‘’আমরা আজকে যা দেখছি তা হল, বিপর্যয়ের উপর বিপর্যয়।‘’

হুসসেইন দ্য অ্যাসোশিয়েটেড প্রেসকে বলেন, ‘’আমাদের সম্প্রদায়ে অবিশ্বাস্য মাত্রায় ক্ষোভ রয়েছে।

‘’যে ব্যাপারটা আমাদের আরও বেশি রাগিয়ে তুলছে তা হল, আমাদের বেশির ভাগ লোক তো আসলেই প্রেসিডেন্ট বাইডেনকে ভোট দিয়েছিল।

‘’আমাকে এক ধর্মীয় নেতা জিজ্ঞেস করেছেন, ‘আমি কী করে আমার ২০২০ সালের ব্যালট পেপার ফেরত পেতে পারি, আমি সেটা ধ্বংস করতে চাই?’, হুসেইন বলেন।

হোয়াইট হাউস মুখপাত্র এর আগে বলেছিলেন, বাইডেন প্রশাসন যুদ্ধে মানবিক বিরতির জন্য চাপ দিয়েছে, যাতে গাজায় ত্রাণ সামগ্রী পাঠানো যায়। তিনি আরও বলেন, ‘’ইহুদীদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষের বিপক্ষে লড়াই এবং ইসরাইলের আত্মরক্ষার অধিকারের পক্ষে থাকা, সব সময়ই প্রেসিডেন্ট বাইডেনের মূল মূল্যবোধ ছিল।‘’

ট্রাম্প বিকল্প নয়

মিশিগান, উইসকন্সিন আর পেনসিলভেনিয়া এক সময় রিপাবলিকান সমর্থনের গুরুত্বপূর্ণ অংশ ছিল, কিন্তু ২০২০ সালে তারা ডেমোক্র্যাট দলে ফিরে এসে বাইডেনকে হোয়াইট হাউস জয়ে সহায়তা করে।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, সাড়ে ৩৪ লক্ষ আমেরিকান নিজেদের মুসলিম বলে গণ্য করেন, যেটা দেশের মোট জনসংখ্যার ১.১ শতাংশ। পিউ-এর তথ্য অনুযায়ী, মুলসিম জনগোষ্ঠী সাধারণত ডেমোক্র্যাট দলকে সমর্থন করে থাকে।

তবে শনিবার নেতারা বললেন, ফিলিস্তিনি নারী, পুরুষ আর শিশুদের মাঝে হতাহতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাবার ফলে, বাইডেনের প্রতি মুসলিম সম্প্রদায়ের সমর্থন শেষ হয়ে গেছে।

‘’আমেরিকান মুসলিম হিসেবে আমরা ক্ষমতাহীন নই। আমাদের ক্ষমতা আছে। আমাদের যে শুধু টাকা আছে, তাই না, আমাদের ভোট আছে। এবং এই দেশকে তার নিজের কাছ থেকে রক্ষা করার জন্য আমরা সেই ভোট ব্যবহার করব,‘’ হুসেইন সম্মেলনে বলেন।

তবে বাইডেনকে তিরস্কার করার মানে এই না যে, মুসলিম কম্যুনিটি নেতারা প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করেন, হুসেইন বলেন।

‘’আমাদের সামনে শুধুমাত্র দুটো পথ নেই। আমাদের অনেক পথ আছে, এবং আমরা অপশনগুলো ব্যবহার করব,’’ তিনি বলেন। ভয়েস অফ আমেরিকা

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১১

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১২

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৩

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৪

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৫

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৬

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৭

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৮

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৯

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

২০