আশিকুল ইসলাম
১১ জানুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদলই দেশ গড়ার ভবিষ্যৎ শক্তি: এম এ মালিক

১১ জানুয়ারী ২০২৬ (রবিবার) সকাল ১১.০০টায় সিলেট-৩ সংসদীয় এলাকার ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে আয়োজিত “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মোহাম্মদ আবদুল মালিক (এম এ মালিক) বলেছেন, ব্যক্তি নয়—দল বড়, আর দলের চেয়েও বড় দেশ। দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলই হবে অগ্রসৈনিক।

 

সিলেট-৩ সংসদীয় জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদল, বিভিন্ন উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন মোহাম্মদ আবদুল মালিক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা চেষ্টা স্বত্তেও  একসঙ্গে সবার সঙ্গে বসতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন। তবে এখন থেকে ইনশাল্লাহ প্রত্যেকের সঙ্গে ওয়ান টু ওয়ান যোগাযোগ বজায় রাখবেন বলে আশ্বাস দেন। এম এ মালিক বলেন, “আমি বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমার সঙ্গে কারও ব্যক্তিগত বন্ধুত্ব না থাকলেও আমি ছাত্রদল ও যুবদলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কাজ করব।”

 

 

তিনি আরও বলেন, তার রাজনৈতিক জীবনের শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে। ১৯৭৫ সালের পর জাতীয় পর্যায়ের বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে বলেন, যুব প্রতিমন্ত্রী আবুল কাসেম ও হারিস চৌধুরীর নির্দেশনায় তিনি যুবসংস্থার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

 

 

বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, ছাত্রদলকে কেন্দ্র করেই জিয়াউর রহমান ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলেছিলেন। হিজবুল বাহারে ছাত্র ও যুবকদের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতাও তিনি স্মরণ করেন।

 

 

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম নয়ন, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অলি উদ্দিনসহ মহানগর ছাত্রদলের সভাপতি- সুদীপ জ্যোতি এস, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানসহ  আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি ,  সাধারণ সম্পাদকসহ  দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০