২০ ডিসেম্বর ২০২২, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র ‘জেকে ১৯৭১’

জেকে ১৯৭১

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র ‘জেকে ১৯৭১’ সাড়া ফেলেছে। অদ্য বিকেল চারটায় নন্দন-২ প্রেক্ষাগৃহে চলচ্চিত্র দেখানো হয়। ১:২০ মিনিটের এই চলচ্চিত্রের কাহিনি গড়ে উঠেছে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোকে নিয়ে ইংরেজি ভাষায়। একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠা চলচ্চিত্রটি হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম ইংরেজি ছবি।

‘জেকে-১৯৭১’ ছবিটি বাংলাদেশের তরুণ পরিচালক ফাখরুল আরেফিন খান নির্মাণ করেছেন। এটি ফাখরুলের তৃতীয় ছবি হলেও বিদেশের মাটিতে এটি তাঁর প্রথম ছবির প্রদর্শন।

‘জেকে-১৯৭১’ প্রদর্শনের পর পরিচালক ফাখরুল আবেদিন খান জানান, ‘আমি খুশি; আমি মুগ্ধ, আনন্দিত। কলকাতার মানুষের এত সাড়া পেয়েছি যে আজ বহু মানুষই প্রেক্ষাগৃহে ঢুকতে পারেনি। ছিল প্রচণ্ড ভিড়ের জন্য অনেককে প্রেক্ষাগৃহের মেঝেতে বসেও ছবি দেখতে হয়েছে।’

পরিচালক ফাখরুল আরেফিন আরও জনান, মুক্তিযুদ্ধের সময়ের একটি সত্য ঘটনাকে নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। ১৯৭১ সালে এক ফরাসি যুবক জ্যঁ কুয়ে প্যারিসের ওরলি এয়ারপোর্টে একটি পাকিস্তানি বিমান সংস্থা পিআইএর একটি বিমান ছিনতাই করেন। কুয়ে দাবি করেন, কলকাতার শরণার্থী ক্যাম্পে বাংলাদেশের লাখো লাখো শিশু চিকিৎসা না পেয়ে মৃত্যুর মুখে পড়েছে। তাঁদের জন্য জরুরি ভিত্তিতে শিশুদের ২০ টন ওষুধ পাঠাতে হবে।

কিন্তু ফরাসি যুবকের বিমান ছিনতাই ঘটনা সফলতা পায়নি। বরং তাঁকে গ্রেপ্তার করা হয়। বিচারে তাঁর পাঁচ বছরের কারাদণ্ড হয়। কিন্তু এ ঘটনার পর ফরাসি সরকার অবশ্য ভারতের বিভিন্ন শরণার্থী শিবিরের অসুস্থ শিশুদের জন্য নিউমোনিয়ার ছয় লাখ ডোজ ওষুধ পাঠায়। আর তাতে অসুস্থ পাঁচ লাখ শিশু প্রাণে বেঁচে যায়। এ সত্য ঘটনাকে নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

এ ছবির মূল চারটি চরিত্রের ছিনতাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ শুভ্র দাস, দোভাষীর ভূমিকায় ফারাজ, পাইলটের ভূমিকায় সব্যসাচী এবং কো-পাইলটের ভূমিকায় অভিষেক। এছাড়া উড়োজাহাজের এয়ার হোস্টেসের ভূমিকায় অভিনয় করেছেন চারজন। ছবিটির বেশির ভাগ শুটিং হয়েছে কলকাতায়। ডাবিং হয়েছেও কলকাতায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১০

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১১

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১২

১৩

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৪

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৭

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৯

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

২০