২৩ অগাস্ট ২০২৫, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজার শিশুদের জন্য সহায়তা চেয়ে মেলানিয়াকে চিঠি লিখলেন এমিনি

তুরস্কের ফাস্ট লেডি এমিনি এরদোগান মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে এমিনি গাজার মানবিক সংকট মোকাবিলায় মেলানিয়ার সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যেমন মেলানিয়া ইউক্রেন যুদ্ধের সময় শিশুদের সুরক্ষায় সহায়তার হাত বাড়িয়েছিলেন, তেমনি গাজাতেও তা করা প্রয়োজন।

 

চিঠিতে এমিনি ট্রাম্পের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন এবং ছয় বছর আগে হোয়াইট হাউসে ট্রাম্প ও মেলানিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি উল্লেখ করেছেন। তিনি মেলানিয়ার ইউক্রেন যুদ্ধ নিয়ে লেখা চিঠিতে অনাথ শিশুদের প্রতি সহানুভূতির বিষয়টি প্রশংসা করেছেন।

 

এমিনি বলেন, প্রতিটি শিশুর ভালোবাসা ও নিরাপদ পরিবেশে বড় হওয়ার অধিকার আছে। এই অধিকার কোনো অঞ্চল, জাতি, ধর্ম বা মতাদর্শের একচেটিয়া নয়। যারা এই অধিকার থেকে বঞ্চিত, তাদের প্রতি সহায়তা করা মানব পরিবারের মৌলিক দায়িত্ব।

 

তিনি আরও বলেন, মেলানিয়ার সহানুভূতি বিশেষ করে ইউক্রেনের যুদ্ধে নিহত, বাস্তুহারা এবং অনাথ শিশুদের জন্য হৃদয়ে আশা জাগায়। এমিনি চিঠিতে উল্লেখ করেছেন, ইউক্রেনের শিশুদের মুখে আবারও হাসি ফিরিয়ে আনার মেলানিয়ার প্রচেষ্টা অত্যন্ত অর্থবহ।

 

এমিনি উল্লেখ করেছেন, যুদ্ধে প্রাণ হারানো ৬৪৮ জন ইউক্রেনীয় শিশুর প্রতি যে সংবেদনশীলতা মেলানিয়া দেখিয়েছেন, তা গাজাতেও প্রয়োগ করা প্রয়োজন। গাজায় মাত্র দুই বছরে ১৮ হাজার শিশুসহ ৬২ হাজার নিরপরাধ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

চিঠিতে তিনি আশা প্রকাশ করেছেন, একজন মা, নারী এবং মানুষ হিসেবে মেলানিয়া গাজার শিশুদের জন্যও একইভাবে সহানুভূতি প্রদর্শন করবেন। তিনি বলেন, গাজার শিশুরা শান্তি ও স্থিতিশীলতার জন্য অপেক্ষা করছে এবং তাদের জন্য প্রদীপ জ্বালিয়ে রাখার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

১০

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১২

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৩

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৪

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৫

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৬

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৭

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৮

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৯

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

২০