বাংলা সংবাদ ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালাসের কয়েক ঘণ্টা পর ইমরান খান ও বুশরা বিবি আবার গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে শনিবার তোশাখানাসংক্রান্ত একটি নতুন মামলায় গ্রেপ্তার করেছে জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)। এর কয়েক ঘণ্টা আগে ইদ্দত মামলায় তাদের খালাস দেওয়া হয়েছিল।

 

এনএবির উপপরিচালক মহসিন হারুনের নেতৃত্বে একটি দল আদিয়ালা কারাগার থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও বুশরা বিবিকে গ্রেপ্তার করে। তাদের প্রাথমিক বয়ানও রেকর্ড করা হয়েছে।

 

এ ছাড়া পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) নেতৃত্বে লাহোর পুলিশের একটি দলও ৯ মের মামলায় ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করতে আদিয়ালা জেলে পৌঁছেছে। তদন্ত কর্মকর্তাসহ দলটি তদন্ত পরিচালনার জন্য রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) থেকে অনুমতি পেয়েছে। তদন্ত শেষ করে পিটিআই নেতাকর্মীদের গ্রেপ্তার করবে পুলিশ।

 

এর আগে একই দিনে ইসলামাবাদ জেলা ও দায়রা আদালতে ইদ্দত মামলায় এই দম্পতি বেকসুর খালাস পান।

 

রায়ের পর আদালতের বাইরে পিটিআইয়ের আইনজীবী, নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ উদযাপন করেন। এই বছরের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে বেআইনি বলে প্রমাণিত হওয়ার পর বিচারিক আদালত তাদের সাত বছরের কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছিলেন।

 

ইদ্দত মামলার রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে কারাগারে রাখার সর্বশেষ বিদ্যমান আইনি বাধা দূর করেছিল। দুটি তোশাখানা মামলায় তার সাজা আগেই স্থগিত করা হয়েছিল, যখন তিনি সাইফার মামলায় ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) খালাস পেয়েছিলেন।

 

 

তবে ১০ জুলাই সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) লাহোর কর্পস কমান্ডারের বাসভবনে হামলাসহ ৯ মে দাঙ্গার তিনটি মামলায় ইমরান খানের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলেন।
সাবেক এই প্রধানমন্ত্রী বুশরা বিবিকে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে লাহোরে বিয়ে করেছিলেন। অনুষ্ঠানে কনের মা, বন্ধু-বান্ধবসহ শুধু নিকটাত্মীয়রা উপস্থিত ছিল। পিটিআই প্রতিষ্ঠাতার বোনেরা অবশ্য উপস্থিত ছিলেন না। পরে গত বছর বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা আদালতে অভিযোগ জানান, ইমরান ও বুশরার বিয়েটি অবৈধ ও শরিয়া আইনের বিরুদ্ধে।

 

বুশরার তিন মাসের ইদ্দত শেষ হওয়ার আগেই এ বিয়ে হয়েছে। পাশাপাশি মানেকা তাদের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগও এনেছিলেন।

 

এদিকে পিটিআই নতুন তোশাখানা মামলায় বুশরা বিবিকে গ্রেপ্তারের নিন্দা করেছে। তারা বলেছে, “এনএবির নিজেদেরই লজ্জিত হওয়া উচিত তাদের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণভাবে নষ্ট করার জন্য এবং বেআইনি কার্যকলাপ চালানোর জন্য! সবচেয়ে জঘন্য মামলার পর তারা এখন বুশরা বিবিকে আরেকটি ভুয়া মামলায় গ্রেপ্তার করতে চায়!” সেই সঙ্গে বিষয়টি আমলে নিতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

 

পিটিআইয়ের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা বলেন, আদিয়ালা কারাগারের কর্মীদের প্রতি মুক্তির আদেশ দেওয়া হয়েছে এবং দল অপেক্ষা করছে। এ ছাড়া লাহোর হাইকোর্টে ইমরানের আগাম জামিনের আবেদন খারিজ নিয়ে এটিসির বিরুদ্ধে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০