বাংলা সংবাদ ডেস্ক
২৩ জুন ২০২৪, ৪:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁচা নাকি ভাজা বাদাম

চায়ের আড্ডায় কিংবা ভ্রমণ আনন্দে বাদাম হয়ে ওঠে জনপ্রিয় মুচমুচে অনুসঙ্গ। তাছাড়া বাদামে রয়েছে অসংখ্য উপকারী দিক। পছন্দের জায়গাতে কারও ভাজা বাদাম ভালো লাগে আবার কেউ কাঁচা বাদাম পছন্দ করে করেন। কিন্তু প্রশ্ন, কোন বাদামটি স্বাস্থ্যের জন্য বেশি ভালো।

আমরা ভাজা বাদাম লবণ দিয়ে খেতেই বেশি পছন্দ করি। অনেকে হয়তো কাঁচা বাদাম খেয়ে থাকেন। তবে অনেকে হয়ত কাঁচা বাদামের গুনাগুন খুব একটা জানিও না। আসুন জেনে নেয়া যাক কাঁচা বাদামের উপকারিতা-

১। কাঁচা বাদাম আমাদের চেহারার ত্বক উজ্জ্বল ও ফর্সা করে ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে।

২। কাঁচা বাদামে আছে প্রচুর পরিমাণে প্রোটিন যা শরীরের শক্তি জোগায়।

৩। শরীরের পানি শূন্যতা থাকলে কাঁচা বাদাম পানিতে ভিজিয়ে খেলে শরীরের পানি শূন্যতা দূর হবে।

৪। ওজন কমাতে কার্যকর কাঁচা বাদাম।

৫। রক্তচাপ সমস্যা দূর হয় কাঁচা বাদামে। সেই সঙ্গে শরীরে কোলেস্টেরলের পরিমান নিয়ন্ত্রণ করে।

৬। একটা বয়সের পর নারীদের আর পিরিয়ড হয় না। একে বলা হয় মেনোপোজ। যেসব নারীর মেনোপোজ হয়ে গেছে তাদের হাড় দূর্বল হয়ে যায়। এসময় নারীর শরীরে অনেক দরকারি হরমোন তৈরি বন্ধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে তাদের জন্য সাহায্যকারী একটি খাবার হতে পারে কাঁচা বাদাম।

৭। কাঁচা বাদামে থাকে ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনের মতো নানা উপাদান। এ সব মিলে কাজের ক্ষমতাও বাড়ায়। রোজ যদি অল্প করে কাঁচা বাদাম খাওয়া যায়, তহলে কর্মক্ষমতা এক বারে অনেকটা বেড়ে যেতে পারে।

পুষ্টিবিদরা বলছেন, ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম, ফসফরাস এবং ভিটামিন ই সমৃদ্ধ বাদাম শুকনা তাওয়ায় ভেজে খেলেও উপকার পাওয়া যায়। তবে স্বাস্থ্যের কথা চিন্তা করলে কাঁচা বাদাম খাওয়াই ভাল।

বাদাম ভাজলে অতিরিক্ত তাপমাত্রায় বাদামের ভাল ফ্যাট নষ্ট হতে পারে। অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিনের পরিমাণও হ্রাস পেতে পারে। ভাজা বা রোদে রাখা বাদাম ঠান্ডা না করে বয়ামে ভরে রাখলেও পুষ্টিগুণ নষ্ট হতে পারে।

তবে স্বাস্থ্যের কথা মাথায় রাখলে এর মধ্যে তেল বা লবণ কোনোটাই দেয়া যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০