কবিতা এখন রাজনীতি করে
অর্থ-বিত্তে রয়েছে তার আসক্তি প্রবল।
গুম-খুনে আছে তার নীরব সমর্থন।
নীরবে দাঁড়িয়ে দেখে ছিনতাই রাহাজানী।
ধর্ষণ করে না সে,
শুধু দাঁড়িয়ে শুনে ধর্ষিতার ক্রন্দন।
দখলদারীত্বে তার হাত বেশ পাকা
অন্যায় সমর্থনে অনুতপ্ত নয় সে মোটেও।
তারও চাই গাড়ি-বাড়ি সম্পদ অঢেল।
টাকা ছাড়া জীবন চলে না সংসার অচল।
যেখানে কবিতার চেয়ে কয়েনের কদর বেশি
সেখানে কবিতার চরণে চরণে রচিত হয়
গগনচুম্বী প্রাসাদ।
কবিতাও বোঝেগেছে এখন
পঙক্তিতে পেট ভরে না, পেট চায় তণ্ডুল।
যে কবির পকেট ফাঁকা
তার অঙ্কিত চিত্রকল্পও হয়ে যায় বাঁকা।
মন্তব্য করুন