মিশিগানের ওয়ারেন শহরে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব “Desi Summer Jam 2025”। আগামী ১৯ ও ২০ জুলাই, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত Warren City Hall (1 City Square, Warren, MI 48093) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই উৎসব, যা সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত থাকবে।
এই দু দিনব্যাপী আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছে সঙ্গীত, অভিনয়, ফ্যাশন শো, নৃত্য এবং ট্যালেন্ট শো। পাশাপাশি রয়েছে কার র্যাফেল ড্র এবং বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। উৎসবটি আয়োজন করেছে Bangladesh Multicultural Foundation (BMCF), যা কমিউনিটি ঐক্য, পেশাদার নেটওয়ার্কিং, আত্মউন্নয়ন ও ক্ষমতায়ন, সহিংসতা প্রতিরোধ এবং মাদকবিরোধী সচেতনতা বিষয়কে গুরুত্ব দিয়ে এই আয়োজন করছে। উল্লেখযোগ্য পারফর্মারদের মধ্যে রয়েছেন: সৌরভ দেব, বিন্দু রিনা, দিনাত জাহান মুন্নি, কেভি সিং, রাভ ইন্দার, ইক্কি গা, ডি বে হিমেল, জোয়ান মার্টিনেজ, শিলা টুনু, রাব্বি, আমজাদ, শান্তা আসমা, শাফি আহমেদ, সোনিয়া শারমিন প্রমুখ।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিরা বিভিন্ন ধরনের স্টল বুক করতে পারবেন।স্টল বুকিং মূল্য নির্ধারণ করা হয়েছে: হেনা: $300, কাপড় ও খেলনা: $300, খাবার: $500, ডিজিটাল মার্কেটিং (LED): শুরু $250 থেকে
যোগাযোগ: Aysha Bahar (313-603-1149), Luba Polash (586-221-0462), Ishtiaque Repu (347-935-7746), Mo Islam (313-282-7449)
আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে: Family First Services, Perfumes Era, Concert City Entertainment, Samit & Said CPA, SNS Home Loans, Mo Islam Foundation এবং আরও অনেক স্থানীয় প্রতিষ্ঠান। আয়োজক সংগঠনের নির্বাহী সদস্যরা হলেন, এই উৎসবের সফল বাস্তবায়নে কাজ করছেন একদল নিবেদিতপ্রাণ সমাজকর্মী ও সংগঠক। তাঁদের মধ্যে রয়েছেন: Iqbal, Hemal, Rajon, Mo Islam, Mr. Ropu, Shabuddin, Aysha, Luba, Amjad, Mostufa, Mydul, Tofael, Shakir, Sujan, Sakir।
উৎসবটির আয়োজকরা জানান, “Desi Summer Jam” শুধুমাত্র একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতা বৃদ্ধিমূলক প্ল্যাটফর্ম, যেখানে কমিউনিটির সদস্যরা একত্রিত হয়ে সামাজিক উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে পারবেন।
সূত্র: Bangladesh Multicultural Foundation প্রদত্ত অফিসিয়াল ফ্লায়ার
প্রতিবেদন: বাংলা সংবাদ ডেস্ক
মন্তব্য করুন