বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক প্রত্যাবর্তন: ৫০ বছর পর চাঁদের পথে মানুষ

চাঁদের উদ্দেশে পাঠানোর জন্য একটি রকেটকে উৎক্ষেপণ কেন্দ্রে নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর মাধ্যমে ৫০ বছরের বেশি সময় পর চাঁদের উদ্দেশে মানববাহী যান পাঠানোর প্রস্তুতি শুরু হলো।

 

 

এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘আর্টেমিস-২’। শনিবার নাসা তাদের বিশাল এসএলএস (স্পেস লঞ্চ সিস্টেম) রকেট ও ওরিয়ন মহাকাশযানকে উৎক্ষেপণ কেন্দ্রে নিয়ে যায়। আগামী ৬ ফেব্রুয়ারি এটি উৎক্ষেপণের প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এর আগে কয়েক দফায় পরীক্ষা চালাবে নাসা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ৬ ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে যেকোনো সময় চাঁদের উদ্দেশে যাত্রা করবেন তিনজন মার্কিন ও একজন কানাডার নভোচারী। তাঁরা সরাসরি চাঁদে অবতরণ করবেন না, উপগ্রহটির চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন।

 

 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার এসএলএস (স্পেস লঞ্চ সিস্টেম) রকেট এবং ওরিয়ন মহাকাশযানকে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিং থেকে প্রায় চার মাইল দূরের উৎক্ষেপণ কেন্দ্র ৩৯বি-তে নেওয়া হয়। এর আগে আর্টেমিস-২ অভিযান ব্যবস্থাপনা দলের চেয়ারম্যান জন হানিকাট সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইতিহাস গড়তে যাচ্ছি।’

 

 

নভোচারীরা যা বলছেন

শনিবার রকেট স্থানান্তরের সময় উপস্থিত ছিলেন মার্কিন নভোচারী রিড উইসম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কখ ও কানাডার জেরেমি হ্যানসেন। সাংবাদিকদের হ্যানসেন বলেন, এটা দেখে (স্থানান্তর) তিনি সত্যিই রোমাঞ্চিত। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই চারজন মানুষ চাঁদের চারপাশে ঘুরবে। আরেক নভোচারী ভিক্টর গ্লোভার বলেন, তারা অসম্ভবকে সম্ভবের চেষ্টা করছেন।

 

মিশনটি উৎক্ষেপণের আগে প্রকৌশলীদের নিশ্চিত করতে হবে যে, এসএলএস রকেটটি নিরাপদ ও কার্যকর। একাধিক পরীক্ষার পর একটি প্রি-লঞ্চ সিমুলেশন পরিচালনা করা হবে। এর আগে মানববিহীন আর্টেমিস-১ মিশন উৎক্ষেপণের চেষ্টা দুই দফায় ব্যর্থ হয়। পরে ওই অভিযান সম্পন্ন হয় ২০২২ সালে। নাসা আশা করছে, ২০৩০ সালের মধ্যে তারা মানববাহী যান চাঁদের পৃষ্ঠে অবতরণ করাতে পারবে।

 

যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশ চীনও এমন কর্মসূচি হাতে নিয়েছে। তাদের মানববিহীন ‘চ্যাং’ই-৭’ মিশন ২০২৬ সালে উৎক্ষেপণের কথা আছে। এই অভিযানের লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অনুসন্ধান চালানো। দেশটির মানববাহী মহাকাশযান মেংঝৌ-এর পরীক্ষাও চলতি বছর শুরু হওয়ার কথা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০