বাংলা সংবাদ ডেস্ক
১ এপ্রিল ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

এক বছর আগে প্রেসিডেন্টের চেয়ারে ফেরার পরপরই এক নির্বাহী আদেশে ভয়েস অব আমেরিকা কার্যত বন্ধ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখন তা আবার সচল করার আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

 

বিচারক বলেছেন, গত বছর ভয়েস অব আমেরিকা বন্ধ করে দেওয়া ছিল ‘অবৈধ’ এবং এর শত শত সাংবাদিককে আবার কাজে বহাল করা উচিত। ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ডিস্ট্রিক্ট কোর্ট জজ রয়েস ল্যামবার্থ গত মঙ্গলবার দেওয়া আদেশে এই আন্তর্জাতিকসম্প্রচারমাধ্যমটিকে আবার সচল করার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে এক সপ্তাহ সময় দিয়েছেন।

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রোপাগান্ডা বা অপপ্রচার মোকাবিলার লক্ষ্যে ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়েছিল। ২০২৫ সালে কার্যক্রম বন্ধ হওয়ার আগে রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানটি প্রায় ৫০টি ভাষায় টেলিভিশন, রেডিও ও ডিজিটাল কনটেন্ট পরিষেবা দিত। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা ভয়েস অব আমেরিকার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছিলেন। ট্রাম্প ‘রেডিও ফ্রি ইউরোপ’ ও ‘রেডিও ফ্রি এশিয়া’র মতো প্রতিষ্ঠানগুলোও বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন।

 

ট্রাম্প প্রশাসন ক্যারি লেককে ‘ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া’র প্রধান হিসেবে নিযুক্ত করেন। এই সংস্থাই ভয়েস অব আমেরিকাসহ রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও ফ্রি এশিয়ার তদারক ও অর্থায়ন করে। দায়িত্ব নেওয়ার পর লেক সংস্থাটির ৮৫ শতাংশের বেশি কর্মীকে বরখাস্ত করেন। এর মধ্যে ভয়েস অব আমেরিকা থেকেই এক হাজারের বেশি কর্মী বাদ পড়েন। হাতেগোনা কয়েকজনকে চাকরিতে রাখা হয়েছিল।

 

বরখাস্ত কর্মীদের মধ্যে পার্সিয়ান সার্ভিসের সাংবাদিকেরাও ছিলেন, যাঁদের গত বছরের জুনে ইরানে আক্রমণের পর আবার কাজে ফিরিয়ে আনা হয়েছিল। বিচারক ল্যামবার্থের আদেশে বলা হয়েছে, কর্মীদের বরখাস্ত করার কোনো কর্তৃত্ব ক্যারি লেকের ছিল না, কারণ মার্কিন সিনেটে তাঁর নিয়োগ অনুমোদিত ছিল না। সাংবাদিকদের বরখাস্ত করার সিদ্ধান্তকে ‘খামখেয়ালি ও মনগড়া’ বলেও মন্তব্য করেন তিনি।

 

ভয়েস অব আমেরিকার তিনজন সাংবাদিক ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলায়ই আদালতের এ আদেশ আসে। মামলাকারীদের একজন প্যাটসি উইডাকুসওয়ারা বিচারকের সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা আশা করি, আমেরিকান জনগণ সাংবাদিকতা করার জন্য আমাদের যে মিশন, এটাকে সমর্থন দিয়ে যাবে, কোনো অপপ্রচার বা প্রোপাগান্ডাকে নয়।’

 

‘ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া’ আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্যারি লেক এখন আর প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধানের দায়িত্বে নেই। এই পদে গত মার্চে নিয়োগ দেওয়া হয় সারাহ রজার্সকে। তবে তাঁর নিয়োগও এখনো সিনেটে অনুমোদিত হয়নি।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১০

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

১১

নিউইয়র্কে “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

১২

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারিত হবে রাজীদ সিজনের ‘কাদিশ’

১৩

নিউইয়র্কে ৩০ লাখের বেশি অভিবাসী সহায়তা কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ

১৪

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

১৫

নতুন আইআরএস নিয়মে কর ফেরত পেতে দেরি, অনেকের অর্থ ‘ফ্রিজ’

১৬

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের অধিকার সীমিত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১৭

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিফান্ড জালিয়াতি মামলায় ৩ ব্যক্তির কারাদণ্ড

১৮

নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিলবাইডেন

১৯

প্রবীণদের একাকিত্ব ভাঙছে কমিউনিটি উদ্যোগ ডেট্রয়েটের ব্রাইটমোর পাড়ায় নতুন করে গড়ে উঠছে সামাজিক সংযোগ

২০