বাংলা সংবাদ ডেস্ক
১৬ অগাস্ট ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৬১ হাজার ৮২৭

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের ফলে গাজায় এ পর্যন্ত অন্তত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার গাজাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর অ্যানাদোলুর।

 

 

দৈনিক আপডেটে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৫১ জন নিহত ও ৩৬৯ জন আহত হয়েছেন। এর ফলে যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ২৭৫ জনে। এছাড়া, এক কিশোরী কন্যার মৃত্যু হয়েছে অনাহার ও অপুষ্টির কারণে। গাজায় ইসরায়েলি অবরোধ খাদ্য ও চিকিৎসা সরবরাহ বন্ধ করে দেওয়ায় দুর্ভিক্ষ অব্যাহত রয়েছে এবং প্রাণহানি ঘটাচ্ছে। এ পর্যন্ত অনাহারজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪০ জনে, যার মধ্যে ১০৭ জন শিশু।

 

 

নিরবচ্ছিন্ন ইসরায়েলি বিমান হামলা ও উদ্ধার সরঞ্জামের তীব্র সংকটের কারণে ধ্বংসস্তূপের নিচে কিংবা রাস্তায় পড়ে থাকা আহত ও নিহতদের কাছে পৌঁছাতে বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা এখনও লড়াই করে যাচ্ছেন।

 

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে পুনরায় সামরিক হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত ও ৪৩ হাজার ২৩৪ জন আহত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০