৩১ অক্টোবর ২০২২, ৯:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিবাচক, সত্যনিষ্ঠ সংবাদ প্রচারই আমাদের অঙ্গীকার

সত্যনিষ্ঠ সংবাদ

পাঠকের ভালোবাসা নিয়ে বাংলা সংবাদের পথচলার কয়েকবছর অতিক্রম হলো। নিত্যদিন নানা অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। স্রোতের বিপরীতে চলতে গেলে নানা রকমের বাধা অতিক্রম করতে হয় তা জেনেই এই পথচলা। আমার এই পথচলাতেই আনন্দ।

সাংবাদিকতায় চাপ ও ভয়ভীতি থাকবেই। সেই ভয়কে জয় করে চলতে হয় এই পথ।
বাংলা সংবাদ তার যাত্রালগ্নে বলেছিলো- ইতিবাচক, সত্যনিষ্ঠ সংবাদ প্রচারই আমাদের অঙ্গীকার। আজও তাই বলে এবং যতদিন থাকবে ততদিন ইতিবাচক, সত্যনিষ্ঠ সংবাদই পরিবেশন করে যাবে।

বাঙালি কমিউনিটির সকল ইতিবাচক সংবাদ আমরা পরিবেশন করে থাকি। মানুষের আস্থাই সাংবাদিকতার প্রাণ। এক্ষেত্রে বাঙালির বিভিন্ন সংগঠনে যখন সংঘাত, ঝগড়া, বিবাদ ইত্যাদি আমাদের পরিলক্ষিত হয়, তখন সেগুলো আমরা সচেতনভাবে এড়িয়ে চলি কেননা এমন নেতিবাচক সংবাদ আমাদের কমিউনিটি তথা দেশকে অন্যান্য দেশের লোকজনের নিকট হেয় করে।

আমরা আমাদের কমিউনিটি তথা দেশকে সকল সময়েই বিজয়ী দেখতে চাই। সংঘাত, ঝগড়া, বিবাদ একসময় মিটে যায় কিন্তু সংবাদপত্রে প্রকাশিত সংবাদ থেকে যায় দীর্ঘসময় তাই আমরা চাই সকল প্রকার সংঘাত, ঝগড়া, বিবাদ হতে দূরে থাকুক বাঙালি কমিউনিটি। ‘পিস জার্নালিজম’ বা শান্তিবাদী সাংবাদিকতার বিষয়টি এখন সমগ্র বিশ্বে আলোচিত।

সংঘাত ও দ্বন্দ্বে সাংবাদিকতা সত্য ও শান্তির পক্ষে কতটা ভূমিকা রাখতে পারে তা নিয়েই আলোচনা চলছে। পক্ষ-বিপক্ষের নানা মত সত্ত্বেও লক্ষ করেছি, শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত নিরসনে সাংবাদিকতার প্রার্থিত ভূমিকার পক্ষে মতবাদ ক্রমেই জোরদার হচ্ছে। কাজেই যে সাংবাদিকতা সমাজের প্রভূত প্রভাব বিস্তার করে, যা মানুষকে নানা তথ্যে সমৃদ্ধ করে, শিক্ষিত করে, তার শান্তিবাদী ভূমিকা গুরুত্বের সঙ্গে গ্রহণ করাই সংগত কাজ।

আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে এগিয়ে নিতে হবে। যে সাংবাদিকতা মানুষকে শুভ বুদ্ধির উদয় ঘটায়, বিবেক জাগ্রত করে, সঠিক সত্য উপস্থাপন করে এমন সাংবাদিকতায় সকলেরই মনোনিবেশ করা প্রয়োজন। সু-সাংবাদিকতার মধ্যদিয়ে সত্য, সুন্দর ও মঙ্গলের পক্ষে সদা জাগ্রত থাকুক আমাদের সাংবাদিক সমাজ এটাই প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১০

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১১

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১২

১৩

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৪

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৭

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৯

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

২০