সিলেটের স্বনামধন্য প্রতিষ্ঠান আব্দুর রশীদ একাডেমি এর পক্ষ থেকে বিদেশ প্রবাসীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। সোমবার(৯ জানুয়ারি) আব্দুর রশীদ একাডেমি প্রঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমাদুর রশিদ(সালাম মিয়া)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আহমেদুর রশিদ এবং বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর হক রাজ।
বক্তারা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুদান এবং প্রতিষ্ঠানের উন্নয়নে জন্য আর্থিক বরাদ্দ নিয়ে কথা বলেন।এ সময় সিলেট সমাজ কল্যান সমিতির প্রতিষ্টাতা সভাপতি, হ্যাল্পিং হ্যান্ডস ডট উপদেষ্টা, যুক্তরাষ্ট্র প্রবাসী ফখরুল ইসলাম লয়েস প্রতিষ্ঠানের স্বার্থে কম্পিউটার এবং প্রিন্টার উপহার দেন।
এছাড়াও অনুষ্ঠানে, প্রতিষ্ঠানে পক্ষ থেকে প্রবাসীদের হাতে বিভিন্ন উপহার তুলে দেন বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম,শাহদাৎ হোসেন,জাহেদ হোসাইন,সাহেদ হোসেন, মোহাম্মদ বেলাল আহমদ প্রমূখ।
মন্তব্য করুন