৬ জুলাই ২০২৩, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মমি হয়ে যাবে তাদের লাশ!

আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিন টাইটানের সব আরোহীই মারা গেছেন। তাদের মৃতদেহ পাওয়ার সম্ভাবনাও নেই বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড।

বিশেষজ্ঞরা বলছেন, সাবমেরিনটির ভেতর আটকে পড়া পাঁচজনের মৃতদেহ পানির নিচের ঠান্ডা তাপমাত্রা ও চাপযুক্ত জাহাজে অক্সিজেনের অভাবে ‘মমিতে’ পরিণত হতে পারে।

ওয়েস্টার্ন ক্যারোলিনা ইউনিভার্সিটির ফরেনসিক নৃবিজ্ঞানের পরিচালক নিকোলাস পাসলাকোয়া অনুমান করেন, টাইটান জাহাজে পাঁচজন যাত্রী মারা গেলে তাদের মৃতদেহ ডুবোজাহাজের ভেতর সংরক্ষিত থাকবে।

পাসলাকোয়া বলেন, ‘সাধারণত অক্সিজেনবিহীন পরিবেশে মৃতদেহ খুব বেশি পচবে না। কারণ টিস্যুগুলোকে গ্রাস করতে ও পচাতে সক্ষম মাইক্রো এবং ম্যাক্রো জীব সাবমেরিনের ভেতর বেঁচে থাকতে অক্ষম হবে।’

কলোরাডো মেসা ইউনিভার্সিটির ফরেনসিক ইনভেস্টিগেশন রিসার্চ স্টেশনের পরিচালক মেলিসা কনরস মৃতদেহ মমি হয়ে যাওয়ার ধারণার বিষয়ে সম্মত হয়েছেন। তিনি বলেন, সাবমেরিনের হিটিং সিস্টেমটি যদি কাজ না করে তাহলে আটলান্টিকের ঠান্ডা তাপমাত্রা মৃতদেহগুলোকে শুকিয়ে যেতে সাহায্য করবে।

সাগরের শীতল অন্ধকারে হারিয়ে গেছে টাইটান: পাঁচ আরোহী নিয়ে আটলান্টিক মহাসাগরে হারিয়ে যাওয়া টাইটান সাবমেরিনটি ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়েছে। যাত্রীদের কেউই আর বেঁচে নেই।

আটলান্টে জাহাজ থেকে পরিচালিত রোবট ডুবোযান ভিক্টর ৬০০০’র মাধ্যমে টাইটানের ৫টি গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।

ছোট্ট সাবমেরিনটির যেসব অংশ পাওয়া গেছে তার মধ্যে অবতরণ ফ্রেম, শঙ্কু আকৃতির পেছনের লেজ অন্যতম। টাইটানিক ধ্বংসাবশেষ থেকে মাত্র ১ হাজার ৬০০ ফুট নিচে সমুদ্র তলদেশে এসব অংশের সন্ধান মিলেছে।

আটলান্টিক মহাসাগরের গভীরে ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ১৮ জুন পাঁচ পর্যটকসহ হারিয়ে যায় সাবমেরিন ‘টাইটান’।

যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পরই পানির উপরে থাকা মূল জাহাজের সঙ্গে ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১০

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১১

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১২

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

১৩

নিউইয়র্কে “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

১৪

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারিত হবে রাজীদ সিজনের ‘কাদিশ’

১৫

নিউইয়র্কে ৩০ লাখের বেশি অভিবাসী সহায়তা কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ

১৬

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

১৭

নতুন আইআরএস নিয়মে কর ফেরত পেতে দেরি, অনেকের অর্থ ‘ফ্রিজ’

১৮

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের অধিকার সীমিত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১৯

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিফান্ড জালিয়াতি মামলায় ৩ ব্যক্তির কারাদণ্ড

২০