৬ সেপ্টেম্বর ২০২২, ৬:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাকালুকি এলাকায় শত পরিবারে বিডি সিটিজেনের ঢেউটিন বিতরণ

বড়লেখা উত্তর বাজারে বিডি সিটিজেনের ঢেউটিন বিতরণ।

প্রজেক্ট ফ্লাড-২০২২ শিরোনামে বিডি সিটিজেন বাই বর্ন বাংলাদেশি এর অর্থায়নে বড়লেখা উত্তর বাজারে মেসার্স মতিন এন্ড সন্স প্রতিষ্ঠানে প্রথম ধাপে গত ২৩ জুলাই, দ্বিতীয় ধাপে ০৬ আগস্ট এবং তৃতীয় ধাপে ২০ আগস্ট শত পরিবারের নিকট ঢেউটিন তুলে দেওয়া হয়। এই কার্যক্রমের সঙ্গে আর্থিক সহযোগিতার মাধ্যমে যুক্ত রয়েছে আরও আটটি সামাজিক সংগঠন। সংগঠনগুলো হচ্ছে- হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ, উত্তরা, ঢাকা, এসএসসি ১৯৯৮ ব্যাচ, মন্ত্রীসভা ফ্রেন্ডসার্কেল, পৌর নাগরিক কমিটি, বড়লেখা, মৌলভীবাজার সরকারি কলেজ, এইচএসসি ২০০০ ব্যাচ, সার্কেল একাদশ বড়লেখা, জালালাবাদ মেস-২০০২ সিলেট, মুম্বাই বে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইউকে এবং মাইজপাড়া যুব কল্যাণ সমিতি, বড়লেখা। অনুষ্ঠানে কেবল উপস্থিত ব্যক্তিবর্গের পরিচয় পর্ব শেষে কোন প্রকার বক্তৃতা ছাড়া মোনাজাত পরিচালনা পর ঢেউটিন বিতরণ কার্যক্রম শুরু হয়। আয়োজনের ব্যতিক্রমী এ বিষয়টি নিয়ে বিডি সিটিজেন বাই বর্ন বাংলাদেশি-এর উদ্যোক্তা ও সমন্বয়ক আবু হানিফ জানান, অসহায়-হতদরিদ্র মানুষগুলোর উপস্থিতিতে এই ধরণের আয়োজনে বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দের ঘন্টার পর ঘন্টা বক্তৃতা মানুষগুলোকে আরও অসহায় করে তুলে তাই কেবল স্রষ্টার শোকরিয়া আদায়ে মোনাজাত শেষে আমরা বিগত দিনে ভয়াল বন্যায় বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের জন্য ঢেউটিন তুলে দিচ্ছি প্রকৃত মানুষগুলোর হাতে। বন্যায় ত্রাণ বিতরণ করতে গিয়ে আমাদের অভিজ্ঞতার আলোকে এই তালিকা তৈরি করেছি যাতে সত্যিকারের মানুষগুলো উপকৃত হয়।

তিন ধাপের এই ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক গীতাংশু দলপতি, বড়লেখা সরকারি কলেজের হিসাবরক্ষক, ক্রীড়া ব্যক্তিত্ব রেজাউল ইসলাম মিন্টু, বড়লেখা বাজারের ব্যবসায়ী শৈলেন্দ্র দেবনাথ, বড়লেখা হাজীগঞ্জবাজার বনিক সমিতির যুগ্ম-আহবায়ক জাবেদুল ইসলাম সবুজ, ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুল, ব্যবসায়ী আব্দুর রহিম, ব্যবসায়ী দিবাংশু শেখর নাথ মনি, ব্যবসায়ী মিজানুর রহমান, অট্রিয়া প্রবাসী মায়নু সিপার, ফ্রান্স প্রবাসী জাহেদুল ইসলাম সাথী, ব্যবসায়ী কবির আহমদ, মুজিবুর রহমান, মন্ত্রীসভা ফ্রেন্ডসার্কেলের প্রতিনিধি জালাল আহমদ, মিনহাজ রিপন, মাইজপাড়া যুবকল্যাণ সমিতির সভাপতি খালেদ আহমদ, ফাইকুজজামান মিলন, মেসার্স মতিন এন্ড সন্সের স্বত্বাধিকারী সেলিম আহমদ, সমাজসেবক জাবেদ আহমদ প্রমুখ। অনুষ্টানে মোনাজাত পরিচালনা করেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের মাওলানা মনোহর আলী (ক্বারী সাহেব), খতিব মাওলানা রুহুল আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০