৬ জুলাই ২০২৩, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীপাবলিতে ছুটি থাকবে আমেরিকার স্কুলেও, ভারতীয় উৎসবে নিউ ইয়র্ক

উৎসব ভারতীয়দের। তবে এ বার তার জন্য ছুটি পাবেন আমেরিকার স্কুল পড়ুয়ারাও। আমেরিকার নিউ ইয়র্ক শহরের সমস্ত স্কুলে দীপাবলির দিন ছুটি দেওয়া হবে বলে ঘোষণা করেছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।

তিনি জানিয়েছেন, দিনটিকে সরকারি ছুটি হিসাবেই গণ্য করা হবে। আলোর উৎসব দীপাবলিতে দীর্ঘদিন ধরেই সামিল হয়ে আসছে আমেরিকা। ভারতে পালিত এই উৎসবে গত বেশ কয়েক বছর ধরেই নিয়মিত হোয়াইট হাউসে পালন হতে দেখা গিয়েছে।

বরাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের মতো আমেরিকার প্রেসিডেন্ট নিজেরা উপস্থিত থেকেছেন, অংশগ্রহণ করেছেন দীপাবলির অনুষ্ঠানে। তবে এই প্রথম দীপাবলি উপলক্ষে আমেরিকার সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে সরকারি ছুটিও ঘোষণা হতে চলেছে বলে জানিয়েছে প্রশাসন।

সোমবার নিউ ইয়র্কের মেয়র এরিক জানান, এই শহরে প্রায় দু’লক্ষ মানুষ দীপাবলির উদ্‌যাপনে শামিল হন। তাই এ বার থেকে নিউ ইয়র্কের স্কুলেও দীপাবলিতে ছুটি থাকবে। তবে এখনও এই সংক্রান্ত বিলে সরকারি সিলমোহর পরেনি। তার জন্য এখনও গভর্নরের সইয়ের অপেক্ষা চলছে।

নিউ ইয়র্কের প্রশাসন দীর্ঘদিন ধরেই এই ছুটির জন্য দরবার করে আসছেন। তবে প্রশাসন জানিয়েছে, এই ছুটি এ বছর থেকে চালু হবে না। কারণ এ বছরের ছুটির ক্যালেন্ডার ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।

এই ছুটি আগামী বছর অর্থাৎ ২০২৪ সাল থেকে চালু হবে। তবে এ বছর এমনিতেই দীপাবলি পড়েছে রবিবার, ১২ নভেম্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০