৬ জুলাই ২০২৩, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুলে কৃত্রিম রং ব্যবহার করা ক্যানসার ডেকে আনে

পাকা সাদা চুল কালো বা রঙিন করতে এবং অনেক সময় চুলে বিভিন্ন শেড আনতে নারী-পুরুষ সবাই চুলে নানা ধরনের রং করে থাকেন। চুলের কৃত্রিম রং কতটুকু স্বাস্থ্যসম্মত?

চুল মূলত ক্যারাটিন নামের প্রোটিনে তৈরি। চুলের গোড়ায় থাকে চুলের ফলিকল, যা চামড়ার নিচে থাকে, দেখা যায় না। বাইরে আছে চুলের শ্যাফট, যা আমরা দেখতে পাই। চুলের শ্যাফটে রয়েছে প্রধানত তিনটি আবরণ (বাইরে থেকে ভেতরে): কিউটিকল, করটেক্স, মেডুলা।

চুলের গোড়ায় যে মেলানিন থাকে, এর জন্যই আমাদের চুলের এই রং হয়ে থাকে। বিভিন্ন কারণে চুলের স্বাভাবিক রং পরিবর্তন হতে দেখা যায়। বিভিন্ন রোগবালাই, বংশগত কারণেও অসময়ে চুলের রং পরিবর্তন হয়।

চুলের কৃত্রিম রং বা হেয়ার ডাই কী?
সাধারণত তিন ধরনের হেয়ার ডাই রয়েছে। ভেজিটেবল ডাই, মেটালিক ডাই ও সিনথেটিক অরগানিক ডাই। যে ডাই যত বেশি চুলের ভেতরের স্তরে প্রবেশ করে, তা তত বেশি ক্ষতিকর। আবার ভেতরে বেশি প্রবেশ করতে পারে যেসব ডাই, তার স্থায়িত্ব বেশি হয়। আর এ কারণে তত বেশি ন্যাচারাল কালার মনে হয়। তাই তো সেলুন, পারলারে সিনথেটিক অরগানিক ডাই বেশি ব্যবহার করতে দেখা যায়।

হেয়ার ডাইয়ের ক্ষতিকর প্রভাব !
কৃত্রিম রং বা হেয়ার ডাই থেকে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে মূত্রথলির ক্যানসার, ফুসফুস ক্যানসার, লিভার ক্যানসার, ব্লাড ক্যানসার বা লিউকোমিয়া, লিম্ফোমা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ইত্যাদির ক্যানসার অনেক সময় চুলে কৃত্রিম রং ব্যবহারের কারণে হয়ে থাকে।

হেয়ার ডাইয়ে অ্যারাইলামাইন, অ্যামাইনোফেনল জাতীয় রাসায়নিক পদার্থ থাকার কারণেই ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে। কারণ, এগুলো কারসিনোজেনিক। ডাই যেন তাদের ত্বকের সংস্পর্শে আসতে না পারে এ জন্য গ্লাভস পরার পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া কৃত্রিম রং ব্যবহারের কারণে মাথার ত্বকে চুলকানি, চোখ লাল হওয়া, ফুলে যাওয়া, ফোসকা পরা, চোখ জ্বালা করা, শ্বাসকষ্ট এমন সমস্যাও চুলে দেখা দেয়। প্যারাফিনাইলিনডায়ামাইন নামের রাসায়নিকটি হেয়ার ডাইয়ে থাকার কারণে হাইপারসেনসেটিভ রিঅ্যাকশন বেশি হয়। তা ছাড়া গ্লাইসেরাইল মনোথায়োগ্লাইকোলেইট, অ্যামোনিয়া, পার অক্সাইড, পারসালফেইট থেকেও এ রিঅ্যাকশন হতে পারে।

কোন ধরনের হেয়ার ডাই নিরাপদ?
যে ডাই চুলের ভেতরের স্তর কম ভেদ করতে পারবে, সে ডাই তত নিরাপদ। এ ক্ষেত্রে বলা যায়, ভেজিটেবল ডাই, যেমন মেহেদি সবচেয়ে নিরাপদ। ভেজিটেবল ডাই চুলের কিউটিকল পর্যন্ত পৌঁছায়, আর ভেতরে প্রবেশ করে না বলে চুলের তেমন কোনো ক্ষতি হয় না। তা ছাড়া অ্যালার্জিক কনটাক্ট ডার্মাটাইটিসও অনেক কম হয়। তাই ভেজিটেবল ডাইকে ননটক্সিক ডাই বলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১০

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১১

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১২

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৩

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৪

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৬

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১৭

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১৮

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

২০