১৫ সেপ্টেম্বর ২০২২, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুয়াতেমালায় ভ্রমণের জন্য সেরা স্থান

লাতিন আমেরিকায় অবস্থিত গুয়াতেমালা সত্যিই একটি অনন্য এবং মনোমুগ্ধকর দেশ । সমৃদ্ধ সংস্কৃতি থেকে সক্রিয় আগ্নেয়গিরি সমস্ত কিছু রয়েছে এদেশে। আপনি যদি গুয়াতেমালার ঐতিহ্যবাহী স্থান মিস করতে না চান, তবে দেশটির সেরা জায়গা সম্পর্কে জানতে এই লেখাটি পড়ুন।

ফ্লোরস
ফ্লোরস একটি মোহনীয় শহর, যা লেক পেটেন ইতজার একটি দ্বীপে অবস্থিত। আশেপাশের অঞ্চলের আকর্ষণগুলির কারণে বেশিরভাগ ভ্রমণকারীরা এখানে অবস্থান করেন।

যাইহোক, অনেক ভ্রমণকারীরা ফ্লোরসের প্রশান্তি উপভোগ করতে এখানে দীর্ঘ সময় ধরে থাকতে পছন্দ করে।

টিকাল
টিকাল লাতিন আমেরিকার মায়া সভ্যতার ধ্বংসাবশেষ সাইটগুলির মধ্যে অন্যতম ।এখানে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী ভ্রমণ করতে আসে।

ঘন জঙ্গলের মাঝখানে অবস্থিত এই স্থানটিতে বন্যপ্রাণীর আধিপত্য উপভোগ করা যায় ।

টিকালে বেড়ানোর মাধ্যম ভ্রমণকারী অনেক না জানা বিষয়াদি সম্পর্কে জানতে পারে।

এল মিরাদোর
যদি আপনি দু: সাহসিক ভ্রমণ করার জন্য প্রস্তুত থাকেন, তবে আপনার অবশ্যই এল মিরাদোরে বেড়ানো উচিত।

ভ্রমণকারীদের কাছে এল মিরাদোর গভীর জঙ্গলে ঘুরে বেড়ানোর জন্য বিশেষ আকর্ষণীয় স্থান।

সেমুক চম্পে
সেমুক চম্পে ল্যানকুইন শহর থেকে প্রায় ৩০ মাইল দূরে জঙ্গলের মাঝে অবস্থিত। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি আদর্শ স্থান। ভ্রমণকারীরা এখানে গুহার পাশে জলাশয়ে সাঁতার কাটতে পছন্দ করে।

সেমুক চম্পেকে গুয়াতেমালায় ঘুরে দেখার জন্য অন্যতম সেরা জায়গা হিসাবে বিবেচনা করা হয়।

অ্যান্টিগুয়া
গুয়াতেমালার পার্বত্য অঞ্চলে অবস্থিত অ্যান্টিগুয়া ভ্রমণের জন্য অন্যতম সেরা জায়গা। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তালিকাভুক্ত।

এখানকার আশেপাশের অঞ্চল ঘুরে দেখার জন্য আকর্ষণীয়।

অ্যাটিটলান লেক
গুয়াতেমালার উঁচুভূমিতে অবস্থিত অ্যাটিটলান হ্রদ, পৃথিবীর অন্যতম সুন্দর হ্রদ হিসেবে বিবেচিত।
এর গ্রামগুলির প্রত্যেকটি আলাদা ধরণের, যা তাদের নিজস্ব আকর্ষণীয় সৌন্দর্য দিয়ে ভ্রমণকারীকে বিমোহিত করে।

চিচিচাস্টেনাঙ্গো

চিচিচাস্টেনাঙ্গো তার বিশাল রঙিন বাজারের জন্য সর্বাধিক পরিচিত হয়ে ওঠে, যখন গুয়াতেমালা জুড়ে বিক্রেতারা এখানে তাদের পণ্য বিক্রয় করতে আসে।

বৃহত্তম বাজারগুলির মধ্যে অন্যতম এই স্থানটি থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই এখানে ভ্রমণ করতে হবে। স্থানীয় জিনিসপত্র ক্রয় করার সময় দর কষাকষি করতে ভুলবেন না।

গুয়াতেমালায় বেড়ানোর জন্য আপনার কাছে সেরা জায়গা কোনটি?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০