
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ হারিকেন ইয়ানের আঘাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর তা পুনর্বাসনের কার্যক্রম শুরু হয়েছে।
ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করছে এবং সেইসাথে অগ্নিকান্ডকে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
পুনর্বাসনে অংশগ্রহণকারীরা খুব শীঘ্রই সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার (সেপ্টেম্বর ২৮) হারিকেন ইয়ানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য।

ফলে রাজ্যে জলাবদ্ধতা বৃদ্ধি পায়, রাস্তা নদীতে পরিণত হয়, ১.৮ মিলিয়ন মানুষকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এবং অভ্যন্তরীণ আরও ক্ষয়ক্ষতি হয়৷
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হতাহতের তথ্য জানা যায়নি।
মন্তব্য করুন