৩০ সেপ্টেম্বর ২০২২, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংস্কৃতি ও ঐতিহ্যের জানান দিল বাঙালিরা

সংস্কৃতি ও ঐতিহ্যের জানান দিল বাঙালিরা

মিশিগানের হ্যামট্রামিক সব সময় বাঙ্গালীদের পদচারণায় মুখরিত। বাঙালিরা বিদেশের মাটিতে পা রেখেছেন ঠিকই তবে তাদের ইতিহাস ও সংস্কৃতি থেকে দূরে সরে যাননি। রেখেছেন অটুট বন্ধন। সেটি প্রমাণ করে সম্প্রতি হ্যামট্রামিক সিটি আয়োজিত লেবার ডে’র প্যারেডে। সেদিন বাঙালিরা তাদের প্রতিদিনের পোশাক বাদ দিয়ে গায়ে জড়িয়ে নেন দেশীয় ঐতিহ্যবাহী পোশাক। পাঞ্জাবি, লুঙ্গি, গামছা, শাড়ি, বাঁশি ইত্যাদি বাঙালির ঐতিহ্য সেদিন পরিণত হয় সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেদিন বাঙালিরা ভিনদেশিদের সাথে সাথে তাল মিলিয়ে নাচ-গান করে অনুষ্ঠানকে আরো রাঙিয়ে তোলেন।

আমেরিকায় ৫ ই সেপ্টেম্বর লেবার ডে হিসেবে পরিচিত। প্রতি বছর এই দিনে নানা আয়োজন হয়ে থাকে। তবে এ বছর যোগ হয়েছে হ্যামট্রামিক শহরের ১শ বছর পূর্তি। এজন্য এই দিনকে স্মরণীয় করে রাখার জন্য আমেরিকায় অবস্থান করা জাতি ধর্ম নির্বিশেষে সকলে তাদের নিজ নিজ ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য মার্চে অংশগ্রহণ করে থাকে। বাংলার সংস্কৃতিকে যারা লালন করেন তারা অংশগ্রহণ করেন পরিবারসহ। হ্যামট্রামিক শহরের জোসেফ কম্পাউন্ডে অনুষ্ঠিত লেবার ডে প্যারেড বড় আয়োজনে রূপ নেয়।
বাংলাদেশী ছেলেরা পরে আসে পাঞ্জাবি, লুঙ্গি, গামছা ও ফতুয়া। মেয়েদের দেখা যায় রঙ-বেরঙের শাড়ি সহ। বাচ্চারা হাজির দেশীয় পোশাকে। অনেকের হাতে দেখা যায় বাঁশের বাঁশি। প্যারেডে শত শত গাড়ির সামনে লাল সবুজের পতাকা সহ হাটে দেখা যায় অনেকের। সত্যিই এক অভাবনীয় মিলনমেলায় পরিণত হয়েছে লেবার ডে প্যারেড।
নিউইয়র্ক থেকে আগত পাঞ্জাবি পরিহিত এক এক বাঙালি বলেন, লেবার ডে প্যারেডে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত কারন এদিন হাজার হাজার ভিনদেশী মানুষের সামনে আমি আমার দেশের ঐতিহ্যকে তুলে ধরতে পেরেছি। এটি অবশ্য ভবিষ্যৎ প্রজন্মকে তার পূর্বপুরুষদের সংস্কৃতি সম্পর্কে সচেতন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন।

MBCH এর আয়োজনে মিশিগানের লার্জেস্ট ইফতার মাহফিলে লুটনেনট গভর্নর গার্লিন গিলক্রিস্ট।

নাজিফা তুষির জাদু ‘প্রেশার কুকার’-এ রায়হান রাফীর নতুন প্রযোজনা

ট্রাম্পকে হত্যার চেষ্টা, ইরানের দিকে আঙুল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, চার দেশের আবেদন গ্রহণ বন্ধ যুক্তরাজ্যের

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

১০

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

১১

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

১২

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

১৪

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১৫

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১৬

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১৭

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৮

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৯

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

২০