৬ জুলাই ২০২৩, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার আহ্বান বাংলাদেশ ব্যাংকের

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন চেয়েছে বাংলাদেশ ব্যাংক। আবেদনের জন্য বাংলাদেশ ব্যাংক একটি ওয়েবপেজ খুলেছে এবং জানিয়েছে এ বছরের ১ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহীদের আবেদনের প্রসেসিং ফি বাবদ পাঁচ লাখ টাকা জমা দিতে হবে। এই টাকা অফেরযোগ্য বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দেশে প্রচলিত ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক সেবা দিতে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নীতিমালা অনুমোদনের এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংক এ উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল ব্যাংক স্থাপনে ন্যূনতম পরিশোধিত মূলধন লাগবে ১২৫ কোটি টাকা। এটি অবশ্যই একটি পাবলিক লিমিটেড কোম্পানি হতে হবে। প্রত্যেক উদ্যোক্তার ন্যূনতম শেয়ার হবে ৫০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় বলা হয়েছে, ডিজিটাল ব্যাংকগুলো কাউন্টারের মাধ্যমে সরাসরি গ্রাহকদের কোনো সেবা দিতে পারবে না এবং কোনো ফিজিক্যাল ইন্সট্রুমেন্ট ইস্যু করতে পারবে না।

নীতিমালায় আরও বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্স পাওয়ার ৫ বছরের মধ্যে ডিজিটাল ব্যাংককে জনসমক্ষে আসতে হবে। প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে উত্থাপিত মূলধনের পরিমাণ পরিশোধিত মূলধনের পরিমাণের চেয়ে কম হলে হবে না।

ঋণখেলাপি কোম্পানি, ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ডিজিটাল ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার হতে নিষেধ করা হয়েছে। কোনো স্পন্সর শেয়ারহোল্ডার পরিচালনার পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া শেয়ার হস্তান্তর করতে পারবেন না।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ডিজিটাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার অবশ্যই প্রযুক্তিভিত্তিক ব্যাংকিংয়ে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং অন্তত ১৫ বছরের ব্যাংকিং ক্যারিয়ার থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১০

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১১

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১২

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৩

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৪

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

১৫

ফুটবলে বড় পরিবর্তন, বিশ্বকাপ থেকেই চালু নতুন নিয়ম

১৬

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ১০ কোটি টাকার সরকারি ভূমি জবর-দখলের অভিযোগ

১৭

ইরানে হামলার প্রেক্ষাপটে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

১৮

এপস্টিনের সঙ্গে সম্পর্ক বিতর্ক, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রধান সরে দাঁড়ালেন

১৯

মার্কিন কংগ্রেসে নতুন বিতর্ক, মুসলিম নারী সদস্যদের দেশ ছাড়ার দাবি ট্রাম্পের

২০