১৯ সেপ্টেম্বর ২০২২, ৬:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অস্তিত্ব জুড়ে স্বদেশ

Bangla poem Poetry
বাংলা সংবাদ সাহিত্য

এই দেশ আমার মা!
আনোয়ার হোসেন সোহাগ

আর আমি?
-সেই মায়ের এক গর্বিত সন্তান!
এ দেশের কবিতা, গান, সাহিত্য সংস্কৃতি
আমার মাকে দিয়েছে অমরত্ব, তাঁর রূপকে করেছে অম্লান।
এ দেশের প্রতিটি নদী, পাহাড়, ঝর্ণা তোলে ধরেছে
আমার মায়ের শুভ্রতাকে
আর ফসলের মাঠ, পাখির কলকাকলিতে মুখরিত চারপাশ জানান দিয়েছে আমার মায়ের পবিত্রতাকে।

ভোরের শিশির ভেজা ঘাস, শরতের কাশ, বসন্তের পলাশ, আমার মায়ের সৌন্দর্যের যেমন জানান দিয়েছে ঠিক তেমনি তাঁর সন্তানদের ভালোবাসার।
এই দেশ আমার মা!
এ দেশের বাংলা ভাষা, সাহিত্য সংস্কৃতি, আমার জননী!
আর আমি?
সেই মায়ের এক গর্বিত সন্তান।

অস্তিত্ব জুড়ে স্বদেশ
আনোয়ার হোসেন সোহাগ

মা, মাটি আর মায়ের ভাষা
আমার দেহ মনে একাকার হয়ে মিশে আছে
যেমন মিশে আছে রক্ত আমার দেহের ভেতরে
যেমন মিশে আছে প্রান আমার শরীরে
মিশে আছে যেমন অনুভূতি আমার অঙ্গ জুড়ে।
এদেশের প্রতিটি ধূলিকণা,পাখির গান গ্রামের আনাচে কানাচে, শহরের অলিগলি আর বিস্তৃত ফসলের মাঠ আমার খুব চেনা, ওরা আমার খুব আপন।
যেমন আপন মানুষের কাছে তার শরীর
যেমন আপন মানুষের কাছে তার আত্মা
যেমন আপন মানুষের কাছে তার গর্ভধারিণী মা

এদেশের প্রতিটি গান, কবিতা আর সংগ্রামের ইতিহাস আমার অস্তিত্বে মিশে গেছে
যেভাবে নদী মিশে গেছে বঙ্গোপসাগরে
যেভাবে অসংখ্য ফসলের মাঠ মিশে গেছে রূপসী বাংলার শরীরে।

ভালো লাগে রং তুলি হীন ছবি আঁকতে
আনোয়ার হোসেন সোহাগ

স্বার্থহীন ভাবে মা মাতৃভূমিকে ভালোবাসতে।
ভালো লাগে কবিতার পাতা উল্টোতে
সত্য ও সুন্দরের মাধ্যমে সমাজ পাল্টাতে।
ভালো লাগে রাতে আকাশে তারা গুণতে
কবি হিসেবে অন্য কবির সাথে গল্প করতে।
ভালো লাগে দখিনা হাওয়ায় একা দাঁড়িয়ে
নিজের মধ্যে নিজেকে হারিয়ে অন্য আমিকে খুঁজে পেতে।
ভালোবাসি সত্য ও সুন্দরের পথে চলতে
বৈষম্য বিহীন স্বদেশের কথা একাকী ভাবতে।
ভালোবাসি শুধুই মা, মাতৃভূমি, মাতৃভাষাকে
যার মধ্যে খুঁজে পাই আমার আমিকে

লেখাঃ আনোয়ার হোসেন সোহাগ
শিক্ষার্থী, বাংলা বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০