৭ মে ২০২৩, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার টেক্সাসে গোলাগুলি: নিহত ৮, আহত ৭

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের একটি শপিং মলে এবার বন্দুকধারীর গুলিতে আটজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

শনিবার (মে ৬) রাতের এ ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এর সাথে জড়িত বন্দুকধারীও মারা গেছেন।

সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টেক্সাসের অ্যালেন শহরের পুলিশপ্রধান ব্রায়ান হার্ভে জানান, অ্যালেন প্রিমিয়াম আউটলেটস নামের শপিং মলটির বাইরে গুলি চালানোর সময় এক পুলিশ কর্মকর্তার গুলিতে হামলাকারী নিহত হন।

অ্যালেন এলাকায় ১৬টি হাসপাতাল পরিচালনাকারী প্রতিষ্ঠান মেডিকেল সিটি হেলথকেয়ার এক বিবৃতিতে জানায়, তাদের ট্রমা সেন্টারে আহত আটজনের চিকিৎসা চলছে, যাদের বয়স ৫ থেকে ৬১ বছর। গুলিতে আহতরা কেমন আছে, সে বিষয়ে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

কিছু ছবিতে দেখা যায়, শত শত মানুষ নীরবে শপিং মল থেকে বেরিয়ে আসছেন। মলটি ডালাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

১

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

২

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৩

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৪

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৫

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

৬

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

৭

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

৮

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

৯

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১০

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১১

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১২

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

১৩

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৪

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৫

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১৬

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১৮

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

১৯

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

২০