১০ এপ্রিল ২০২৩, ৯:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ১ম বারের মতো পয়লা বৈশাখ উদযাপন

শতকণ্ঠে সংস্কৃতিজন ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটির জন্য সুখবর! কারন এবছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষ উদযাপিত হতে যাচ্ছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বর্ণিল আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হবে। পরদিন বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় রমনার বটমূলের আদলে বর্ষবরণ অনুষ্ঠান করা হবে। সেদিন মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করবেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। আবহমান বাঙালি সংস্কৃতির পরিবেশনা সকাল ৭টা থেকে একটানা রাত ১০টা পর্যন্ত চলবে।

তাছাড়া এনআরবি ওয়ার্ল্ডওয়াইড শতকণ্ঠে বর্ষবরণ আয়োজনে পঞ্চম মহড়ায় এ ঘোষণা দেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রোববার (এপ্রিল ৯) জ্যাকসন হাইটস এলাকায় ‘নেপালি বান্চাঘর’ রেস্তোরাঁয় শতকণ্ঠে বর্ষবরণের সংগঠনের সভাপতি বিশ্বজিৎ সাহা শতাধিক সংস্কৃতিজনের সামনে এ ঘোষণা দেন।

বিশ্বজিৎ সাহা সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ থেকে খ্যাতিমান নৃত্যশিল্পী, রবীন্দ্রসংগীতশিল্পী এ বর্ষবরণের আয়োজনে যোগ দেবেন। বাংলাদেশের খ্যাতিমান নৃত্যশিল্পী লায়লা হাসান ও রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে কমলিনী মুখোপাধ্যায় ও নন্দনা দেব সেন অংশগ্রহণ করবেন।

বিশ্বজিৎ সাহা বলেন, দীর্ঘ পাঁচ মাস ধরে দেড় শতাধিক সংস্কৃতিজন যে ১২টি গানের মহড়া করছেন, তার মাধ্যমে পয়লা বৈশাখের ভোরের সূর্যোদয়ের সঙ্গে নতুন বছরকে বরণ করে নেওয়া হবে। ভোর থেকে সকাল আটটা পর্যন্ত চলবে এই উৎসব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০