১৯ মার্চ ২০২৩, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুতিনের গ্রেফতারি পরোয়ানার মধ্যে মারিউপোল শহর সফর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রাশিয়া নিয়ন্ত্রিত মারিউপোল শহর সফর করেছেন। শহরটির বিভিন্ন স্থান পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। এ তথ্যটি প্রকাশ করা হয় ক্রেমলিনের প্রেস সার্ভিস থেকে।

এ সফরের সময় মারিউপোল শহর এবং এর আশেপাশের এলাকায় পুনর্গঠন কাজ নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুশনুলিন । ক্রেমলিন প্রেস সার্ভিস জানিয়েছে, নতুন আবাসিক জেলা গঠন, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, বিভিন্ন সেবামূলক অবকাঠামো ও চিকিৎসাকেন্দ্র নির্মাণের বিষয়ে প্রতিবেদনটিতে উল্লেখ রয়েছে।

এছাড়ও পুতিন নেভস্কি এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন ও ওই এলাকায় বসবাসকারী একটি পরিবারের আমন্ত্রণে সেখানকার একটি অ্যাপার্টমেন্ট পরিদর্শন করেছেন তিনি।

এটিই ছিল দনবাস এলাকায় প্রেসিডেন্ট পুতিনের এ এযাবৎকালের প্রথম সফর।

গত শনিবার আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই ক্রিমিয়া সফর করেন পুতিন। উল্লেখ্য ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেয়। গত শনিবার ছিল ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ৯ বছর। এইদিন পুতিন ক্রিমিয়া উপদ্বীপেই উপস্থিত হন। তবে সেখানে যাওয়ার আগে তিনি কোনো ধরণের আগাম ঘোষণা দেননি।

গত শুক্রবার পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। কারণ হিসাবে আইসিসি এক বিবৃতিতে জানায়, ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে এবং ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিনের হাত আছে বলে সন্দেহ সাপেক্ষে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

একই অভিযোগের ভিত্তিতে পুতিন ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের শিশু অধিকারবিষয়ক কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা এলভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১০

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১১

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১২

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৩

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৪

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৫

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৭

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৮

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৯

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

২০